Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সুপ্রিম কোর্ট স্বস্তি দিল না, এখনও জেলে থাকতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে

কলকাতা হাইকোর্টে এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। তবে লাভ হয়নি। সুবীরেশের আবেদন নাকচ করেছিল আদালত। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সুপ্রিম কোর্ট স্বস্তি দিল না, এখনও জেলে থাকতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে

সুবীরেশ ভট্টাচার্য

শেষ আপডেট: 4 April 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আরও এক অভিযুক্ত জামিনের আশায় গেছিলেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। তবে আপাতত স্বস্তি পাচ্ছেন না সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। সূত্রের খবর, এখন তাঁকে জেলেই থাকতে হবে কারণ শীর্ষ আদালতে জামিন সংক্রান্ত শুনানি হয়নি। কলকাতা হাইকোর্টে এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। লাভ হয়নি। সুবীরেশের আবেদন নাকচ করেছিল আদালত। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকেও এখনও সম্পূর্ণ স্বস্তি পেলেন না সুবীরেশ। 

২০২২ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সুবীরেশকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁরা দাবি করেছিল, যে সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময়ে সুবীরেশই এসএসসির চেয়ারম্যান ছিলেন। আর এই দুর্নীতিতে তাঁর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তাদের এও দাবি ছিল, এসএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট। সে কারণে সুবীরেশ যখনই জামিনের আবেদন করেছেন, তখনই আপত্তি জানিয়েছে সিবিআই। 

কলকাতা হাইকোর্টে কোনও সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, একই মামলায় অন্য অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে তাঁর মক্কেলের কেন জামিন হবে না? এই আবেদনের ভিত্তিতে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তার শুনানি হওয়ার কথা ছিল। তবে সূত্র মারফৎ জানা গেছে, তিন সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে গেছে। এতএব জামিন ভাগ্য এখনও ঝুলে সুবীরেশের। 

নিয়োগ মামলায় অন্য অনেকেই জামিন পেলেও সুবীরেশের মতো এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি সম্প্রতি আদালতে আবেদন জানিয়েছেন যে কোন শর্তে জামিন দেওয়ার। সুবীরেশের বিরুদ্ধে নম্বর কারচুপির অভিযোগ উঠেছে। আর পার্থকে তো দুর্নীতির 'মাস্টারমাইন্ড' বলা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সে সময় ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল। 

ইতিমধ্যে আবার গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই। তাঁরা এই দুর্নীতির 'মাস্টারমাইন্ড' বলেছেন তাঁকে। পার্থর আইনজীবীর অবশ্য বক্তব্য, দীর্ঘ দিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তাঁর মক্কেলকে। একই অভিযোগে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলেও তাঁকে ছাড়া হচ্ছে না জামিনে। অথচ এখনও সেভাবে জিজ্ঞাসাবাদও করা হয় না।


```