Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সারমেয়দের জ্বালায় ঘুম ছুটেছে রাজভবনের! কুকুর ধরতে ফোন গেল পুরসভায়

দ্য ওয়াল ব্যুরো: এমনিতেই রাজ্য সরকারের সঙ্গে আদায় কাঁচকলায় রাজভবনের প্রধান কর্তার। প্রায় প্রতিটি খুঁটিনাটি বিষয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ লেগেই থাকে। এবার রাজভবনের (Rajbhaban) নতুন মাথাব্যথা পথ কুকুর (Street Dog)। তাদের জ্বালায় অতিষ্ঠ রাজভবনে

সারমেয়দের জ্বালায় ঘুম ছুটেছে রাজভবনের! কুকুর ধরতে ফোন গেল পুরসভায়

শেষ আপডেট: 7 June 2022 03:33

দ্য ওয়াল ব্যুরো: এমনিতেই রাজ্য সরকারের সঙ্গে আদায় কাঁচকলায় রাজভবনের প্রধান কর্তার। প্রায় প্রতিটি খুঁটিনাটি বিষয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ লেগেই থাকে। এবার রাজভবনের (Rajbhaban) নতুন মাথাব্যথা পথ কুকুর (Street Dog)। তাদের জ্বালায় অতিষ্ঠ রাজভবনের অন্দরমহল।

এমনিতে সেখানে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়। কিন্তু সেই বজ্রআঁটুনি তো মানুষের জন্য। পথ কুকুররা (Street Dog) কি আর নিরাপত্তার ঘেরাটোপ মানে না তারা জানে? তাই রাজভবনের (Rajbhaban) সমস্ত নিরাপত্তা বলয় ভেঙে বারবার ভিতরে ঢুকে পড়ছে কুকুরের দল। ফলত বজ্রআঁটুনি ফস্কা গেরো! এই জ্বালাতনের হাত থেকে বাঁচতে শেষমেশ রাজভবন থেকে ফোন গেল কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে। সেখানে করুণ আর্তি- 'দয়া করে কুকর তুলে নিয়ে যান। মাথা খারাপ করে দিচ্ছে!’ 

আরও পড়ুন: বেসরকারি স্কুলের ফি নির্ধারণে কমিশন, যত দ্রুত চালু হয় ততই মঙ্গল

এমনিতে প্রায় ২০০০ একর এলাকাজুড়ে রাজভবন। এদিক-ওদিক প্রচুর গাছ-গাছালি। ঠিকঠাক পরিষ্কার করা না হলে ঝোপঝাড় হয়ে থাকে রেলিংয়ের দিকে। মনে করা হচ্ছে, সেখানেই গলদ! রেলিংয়ের দিকের কোনও ফাঁকফোকর দিয়ে গলে রাজভবনের ভেতরে ঢুকে ডেরা বাঁধছে পথকুকুরের দল। তবে, এ উৎপাত নতুন নয়। কিছুদিন আগেও পুরকর্তাদের কাছে ফোন গিয়েছিল রাজভবনে থেকে। তখনও পুরসভা কুকুর ধরতে একটি দল পাঠিয়েছিল। অত বড় জায়গায় ঝোপঝাড়ের মধ্যে থেকে কোনওমতে দু’টি কুকুর ধরে ফেলা হয়। তাতে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রাজভবন।’ 

কিন্তু এবার ফের সেই একই জ্বালাতন ফের শুরু হয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুরে পুরসভার এক শীর্ষ আধিকারিককে ফোন করেন রাজভবনের এক অফিসার। বলা হয়, দু-তিনটি কুকুর ফের জ্বালাচ্ছে। তাদের যেন তুলে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই এরপর লোক পাঠায় পুরসভা। কিন্তু এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান কি সম্ভব? তা জানা যায়নি।


```