Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পুরুলিয়ায় ম্যালেরিয়া আক্রান্ত ১৬৬ জন, রোগের লক্ষণ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে আসার পরামর্শ 

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস জানান, গত বছরের তুলনায় এবার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।

পুরুলিয়ায় ম্যালেরিয়া আক্রান্ত ১৬৬ জন, রোগের লক্ষণ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে আসার পরামর্শ 

ম্যালেরিয়া আক্রান্তদের দেখতে গেলেন সিএমওএইচ

শেষ আপডেট: 27 July 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: প্রতি বর্ষাতেই ভয় ধরায় ডেঙ্গি আর ম্যালেরিয়া। এবারও তার ব্যতিক্রম হল না। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াল পুরুলিয়ায়। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুরুলিয়ায় ম্যালেরিয়ার আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। খবর পেয়েই শনিবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস। এই স্বাস্থ্যকেন্দ্রে শিশু থেকে বৃদ্ধ প্রায় ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। ম্যালেরিয়ায় আক্রান্তদের সঙ্গেও কথা বলেন। 

জ্বরে আক্রান্তের শরীরে ম্যালেরিয়ার লক্ষণ ধরা পড়লেই প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর। ভর্তি থাকা ম্যালেরিয়ায় আক্রান্তরা জানান, প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। রক্ত পরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা পড়ে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস বলেন, "গত বছরের তুলনায় এবার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বলরামপুর ব্লকে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গ্রামে অস্থায়ী শিবির করা হচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।" 

ম্যালেরিয়ার পাশাপাশি রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও। বৃষ্টি নামতেই আসানসোল-সহ গোটা পশ্চিম বর্ধমান জেলাতেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করে। সরকারি তথ্য বলছে, আসানসোল পুর এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। জুলাই মাসে সেখানে ১২ জন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 


```