Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পঞ্চায়েতের ঘুম ভাঙাতে গোবর ছুড়ে প্রতিবাদ বিজেপির! চার বছর পরেও জল মেলেনি হুগলির গ্রামে

জল সংযোগ দেওযার জন্য পঞ্চায়েত থেকে টাকা নেওয়া হয়েছিল। তারপরে চার বছর অতিক্রান্ত। বাসিন্দারা বলছেন, ঘুরে ভোট চলে এল! এরই প্রতিবাদে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে গিয়ে গোবর ছুড়ে প্রতিবাদ জানাল বিজেপি।

পঞ্চায়েতের ঘুম ভাঙাতে গোবর ছুড়ে প্রতিবাদ বিজেপির! চার বছর পরেও জল মেলেনি হুগলির গ্রামে

শেষ আপডেট: 19 December 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো: জল সংযোগ দেওযার জন্য পঞ্চায়েত থেকে টাকা নেওয়া হয়েছিল। তারপরে চার বছর অতিক্রান্ত। বাসিন্দারা বলছেন, ঘুরে ভোট চলে এল! এরই প্রতিবাদে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে গিয়ে গোবর ছুড়ে প্রতিবাদ জানাল বিজেপি।

হুগলির পোলবার আমনান গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। পানীয় জলের সংযোগ না পেয়ে এদিন ঝুড়িতে করে গোবর নিয়ে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের দেওয়ালে ছোড়েন বিজেপির কর্মীরা। অভিনব প্রতিবাদ ঘিরে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোবরের গন্ধে পঞ্চায়েত কর্তাদের রীতিমতো নাস্তানাবুদ হওয়ার জোগাড়!

বিজেপির স্থানীয় নেতা সুরেশ সাউয়ের অভিযোগ, “পানীয় জলের জন্য রসিদ কেটে গ্রামের মানুষের কাছ থেকে ৩ হাজার ১০০ টাকা করে নিয়েছিল। কিন্তু আজও জল মেলেনি। অনেক অনুরোধ উপরোধ করেও কোনও লাভ হয়নি। তাই পঞ্চায়েতের ঘুম ভাঙাতে এদিন আমরা গোবর ছুড়ে বিক্ষোভ দেখিয়েছি।”

একই সঙ্গে বিজেপি নেতার হুঁশিয়ারি, “হয় জল দিতে হবে, তা না হলে সুদ সহ টাকা ফেরৎ দিতে হবে। লোক ঠকানোর এই জিনিস আমরা বরদাস্ত করব না।”

প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে টাকা নেওয়ার কথা স্বীক৩ার করে স্থানীয় আমনান গ্রামপঞ্চায়েতের প্রধান নির্মল ঘড়ার বক্তব্য, “এটা হ্যান্ডওভার স্কিম ছিল। তাই সে সময় পিএইচইর জলের সংযোগ দিতে টাকা নেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সকলকে বিনা পয়সায় জলের সংযোগ দেওয়া হবে। তারপর কারও থেকে টাকা নেওয়া হয়নি।” আগামী কয়েক মাসের মধ্যে জলের সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


```