Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

করুণানিধি অসুস্থ, আরোগ্য কামনা মমতা, মোদীর, বাড়িতে কমল হাসান

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই ফিরেছেন হাসপাতাল থেকে । ফের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন ৯৪ বছরের ডিএমকে প্রধান এম কে করুণানিধি । তাঁর মুত্রনালিতে সংক্রমণ হয়েছে। গায়ে বেশ জ্বর আছে। বাড়ির লোকজন স্থির করেছে, তাঁকে আর হাসপাতালে পাঠানো হবে না । বাড়

করুণানিধি অসুস্থ, আরোগ্য কামনা মমতা,  মোদীর, বাড়িতে কমল হাসান

শেষ আপডেট: 27 July 2018 08:29

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই ফিরেছেন হাসপাতাল থেকে । ফের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন ৯৪ বছরের ডিএমকে প্রধান এম কে করুণানিধি । তাঁর মুত্রনালিতে সংক্রমণ হয়েছে। গায়ে বেশ জ্বর আছে। বাড়ির লোকজন স্থির করেছে, তাঁকে আর হাসপাতালে পাঠানো হবে না । বাড়িতেই চিকিৎসা হবে । টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শীঘ্র সুস্থ হয়ে উঠুন । টুইটারে বর্ষীয়ান নেতার আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । https://twitter.com/MamataOfficial/status/1022759276647837697 করুণানিধির বাড়িতে গিয়ে আরোগ্য কামনা করে এসেছেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভাম। এমনকী যে সন্তানকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন, সেই এম কে আলাগিরিও গোপালপুরমের বাড়িতে এসে দেখা করে গিয়েছেন বাবার সঙ্গে । তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী করুণানিধিকে গত কয়েকবছর প্রকাশ্যে দেখা গিয়েছে খুবই কম । তাঁর ছেলে এম কে স্ট্যালিন এখন ডিএমকে-র সভাপতি । তাঁর মেয়ে কানিমোঝি রাজ্যসভার সদস্য । প্রধানমন্ত্রী স্ট্যালিনকে ফোন করে তাঁর বাবার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন । স্ট্যালিন নিজে টুইটারে লিখেছেন, করুণানিধি অসংখ্য বাধা, ব্যর্থতা ও বিশ্বাসঘাতকতা পেরিয়ে জীবনে সাফল্য লাভ করেছেন । ৮০ বছর ধরে তিনি রাজনীতি করছেন। সিনেমা ও সংস্কৃতির জগতে ছিলেন ৭০ বছর । ডিএমকে-র প্রধান ছিলেন ৫০ বছর । https://twitter.com/narendramodi/status/1022717928196726784 কাবেরী হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দন সেলভারাজ করুণানিধির হেলথ বুলেটিনে জানিয়েছেন, চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করছে । তিনি যাতে বাড়িতেই হাসপাতালের মতো চিকিৎসা পান তার চেষ্টা হচ্ছে । বাড়ির লোককে বলা হয়েছে, বেশি সংখ্যক বাইরের লোককে যেন তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়া হয় ।

```