Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নতুন জোটের সম্ভাব্য নাম ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’, মুখ্যমন্ত্রী হতে পারেন উদ্ধবই

দ্য ওয়াল ব্যুরো: নতুন নাম নিয়ে সম্ভবত এই সপ্তাহের শেষেই মহারাষ্ট্রে জোট সরকার গড়তে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। নতুন জোটের নাম হচ্ছে ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে শোনা যাচ্ছে শিবসেনার সভাপতি উদ্ধব

নতুন জোটের সম্ভাব্য নাম ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’, মুখ্যমন্ত্রী হতে পারেন উদ্ধবই

শেষ আপডেট: 21 November 2019 17:41

দ্য ওয়াল ব্যুরো: নতুন নাম নিয়ে সম্ভবত এই সপ্তাহের শেষেই মহারাষ্ট্রে জোট সরকার গড়তে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। নতুন জোটের নাম হচ্ছে ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি’। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে শোনা যাচ্ছে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরের নামই। তবে পাঁচ বছরের জন্যই তিনি মুখ্যমন্ত্রী থাকবেন নাকি আড়াই বছর পরে এই পদ এনসিপিকে ছেড়ে দিতে হবে সে কথা এখনও স্পষ্ট নয়। সবকিছু ঠিকঠাক চললে রবিবার বা সোমবার নতুন সরকারের শপথ হতে পারে বলে সূত্রের খবর। শিবসেনা অবশ্য দাবি করছে যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে তারা কোনও রকম চুক্তিতে যাচ্ছে না, আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন উদ্ধব ঠাকরেই। শোনা যাচ্ছে আড়াই বছর পরে মুখ্যমন্ত্রী বদলের ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি শিবসেনা ও এনসিপির মধ্যে। শিবসেনা গত তিন দশক ধরে বিজেপির জোটে। অন্যদিকে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) জোটও বেশ পুরনো। শিবসেনা-এনসিপি-কংগ্রেস – এই তিন দলের জোট এই প্রথম। তাই ন্যূনতম সাধারণ কর্মসূচি স্থির করতে সময় লেগে যাচ্ছে। শুক্রবার এই তিন দলের বৈঠকের কথা। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চ্যবন বলেন, “চূড়ান্ত কর্মসূচি কাল (শুক্রবার) স্থির হবে। দেবেন্দ্র ফড়ণবীশের অপশাসনের অবসান ঘটাতেই আমরা শিবসেনার সঙ্গে থাকছি। আমরা তো আর মহারাষ্ট্রকে ভুগতে দিতে পারি না।” সূত্রের খবর, কৃষকদের সমস্যা ও বেকারত্ব কমানোকে রাখা হয়েছে ন্যূনতম কর্মসূচিতে। খাবারের দাম কমানোর উপরে জোর দিচ্ছে শিবসেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন শনিবারই সব বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে তাঁরা রাজভবনে যাবেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানাতে। তবে এখনও কয়েকটা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপির কাছে যে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্বের দাবি করেছিল শিবসেনা, সেই শিবসেনার কাছে এবার আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব চাইছে এনসিপি। সেই বিষয়টিই চূড়ান্ত হতে পারে শুক্রবারের বৈঠকে। নির্ধারিত সময়ের মধ্যে কোনও দল সরকার গড়তে না পারায় মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাষ্ট্রপতিশাসন। ২৮৮ বিধানসভার মহারাষ্ট্রে ১০৫টি আসন পেয়েছে বিজেপি, শিবসেনা পেয়েছে ৫৬টি এনসিপি পেয়েছে ৫৪টি ও কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে গত কয়েকদিন ধরেই নানা রকম জল্পনা শোনা যাচ্ছিল। আদর্শগত ভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা শিবসেনার সঙ্গে জোট বাঁধার ব্যাপারে কংগ্রেসের একাংশের ছুৎমার্গ থাকার জন্যই শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল কংগ্রেস।

```