Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

দশমীর সকালে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার! মৃত্যু পাইলটের, গুরুতর জখম এক সেনা

দ্য ওয়াল ব্যুরো: দশমীর দিন সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা (accident)। মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার (helicopter) ভেঙে পড়ে (crash) অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) মৃত্যু হয়েছে (death) এক সেনাকর্মীর। আহত আরও একজন।

দশমীর সকালে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার! মৃত্যু পাইলটের, গুরুতর জখম এক সেনা

শেষ আপডেট: 5 October 2022 09:14

দ্য ওয়াল ব্যুরো: দশমীর দিন সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা (accident)। মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার (helicopter) ভেঙে পড়ে (crash) অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) মৃত্যু হয়েছে (death) এক সেনাকর্মীর। আহত আরও একজন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ অরুণাচল প্রদেশের তাওয়াঙের কাছে। নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি চালানোর উদ্দেশ্য নিয়ে এদিন ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার নিয়ে বেরিয়েছিলেন দু'জন পাইলট (pilot)। মাঝ আকাশে নজরদারি চলাকালীন হঠাতই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গেই দুজন পাইলটকে নিকটবর্তী মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদবের। তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর সহকারী পাইলট বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কী কারণে আচমকা এদিন হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে একইভাবে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল-এর কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনার আরও একটি চিতা হেলিকপ্টার। সেই দুর্ঘটনাতেও মৃত্যু হয় কপ্টারটির পাইলটের। গুরুতর আহত হন সরকারি পাইলট।

এছাড়াও, গত বছরের ডিসেম্বর মাসে তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার একটি এমআই-১৭ ভি৫ চপার ভেঙে পড়ে মৃত্যু হয় ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী এবং আরও ১২ জনের।

উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! এনকাউন্টারে নিহত ৪ জঙ্গি


```