
শেষ আপডেট: 6 April 2023 09:33
দ্য ওয়াল ব্যুরো: মহামারীর কারণে বিগত দুই বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়নি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। তবে এবার হাজারও প্রতিকূলতা কাটিয়ে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। দু'দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সত্যজিৎ-পুত্র চিত্রপরিচালক সন্দীপ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত-সহ অনেকে। তবে এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়কে নিয়ে একটি প্রদর্শনী (exhibition), যার নাম 'রে: বিয়ন্ড সেনটেনারি'।
সেই প্রদর্শনীতে সত্যজিৎয়ের (Los Angeles) ব্যবহার করা জিনিষ রাখা হয়েছে। পাশাপশি 'সোনার কেল্লা', 'গুপীগাইন বাঘ বাইন' ছবির স্কেচবুকও রয়েছে। এই প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়ের (Satyajit Ray) তোলা অদেখা কিছু ছবি। সত্যজিতের ব্যবহৃত ওয়ালেট, পাসপোর্টও আছে এই প্রদর্শনীতে।
এই অনুষ্ঠানের আয়োজক বাবলি চক্রবর্তী জানান, অতিমারীর কারণে দু’বছর অনুষ্ঠান হয়নি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা ছবি নিয়ে একটা অনুষ্ঠান, এ এক আনন্দের বিষয়।
লস অ্যাঞ্জেলেস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য প্রবাসী বাঙালিরা যেন আরও বেশি করে বাংলা ছবি দেখতে পান এবং সেই সঙ্গে ছবির কলাকুশলীদের কাছাকাছি আসতে পারেন, এমনটাই জানিয়েছেন আরএক উদ্যোক্তা৷
এই ফেস্টিভ্যালে যে চারটি বাংলা ছবি দেখান হয়েছে সেগুলি ‘হত্যাপুরি’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘কাবেরী অন্তর্ধান’ও ‘হোমকামিং’।
এই অনুষ্ঠানের বিষয়ে সন্দীপ রায় জানিয়েছেন, অয়োজকদের উদ্যোগেই প্রদর্শনীর জন্য সত্যজিৎ রায়ের অনেক জিনিষ কলকাতা থেকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা হয়েছে। প্রদর্শনীটাও ভাল হয়েছে।
প্রসঙ্গত, পরিচালক সন্দীপ রায় তাঁর নতুন ফেলুদা ইন্দ্রনীলকে নিয়ে হাজির ছিলেন এই উৎসবে।
পিটিয়ে মারার আগে আদিবাসী যুবককে শরবত খাইয়েছিল খুনিরা, তাই সাজা কমালেন 'মানবিক' বিচারক