Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

তরি-তরকারির মত পোষ্য বিক্রি হচ্ছে রাজ্যে! উদ্বিগ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি

আইন রয়েছে। অথচ সেই আইনকে থোরাই কেয়ার করে রাজ্যে তরি তরকারির মতো রমরমিয়ে পোষ্য বিক্রি  করা হচ্ছে বলে অভিযোগ।

তরি-তরকারির মত পোষ্য বিক্রি হচ্ছে রাজ্যে! উদ্বিগ্ন হাইকোর্টের প্রধান বিচারপতি

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 September 2024 07:48

দ্য ওয়াল ব্যুরো: আইন রয়েছে। অথচ সেই আইনকে থোরাই কেয়ার করে রাজ্যে তরি তরকারির মতো রমরমিয়ে পোষ্য বিক্রি  করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। 

মামলাকারী এক পশু প্রেমী সংগঠনের অভিযোগ, ২০১৭ সালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট বা আইন এবং পরবর্তীতে ২০১৮ সালে ডগ ব্রিডিং, মার্কেটিং ও পেট রূল বা আইন চালু হয়েছে।  কোনও ব্যক্তি বা বানিজ্যিক সংস্থা পোষ্য কেনা বেচা করলে এই আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 

অভিযোগ, আইনের তোয়াক্কা না করে রাজ্যজুড়ে রমরমিয়ে চলছে পোষ্য বেচা-কেনা। সব দেখেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ।

মামলাকারী সংগঠনের দাবি, পোষ্য কেনাবেচার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বা সংস্থার কোনও রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন ছাড়াই চলছে বিকিকিনি। ফলে কখনও কখনও ক্রেতার সামনে যেভাবে বা যে উপায়ে পোষ্যগুলিতে দেখানো হয় তা, ওই অবলা জীবগুলির কাছে অত্যাচারের সমান।

আদালত সূত্রের খবর, এ ব্য়াপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে মামলার শুনানিতে রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মামলায় কোনও নির্দেশ দেয়নি আদালত। আপাতত মিনিস্ট্রি অফ অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড ও রাজ্য সরকারকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে মামলার শুনানি হবে।


```