Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কাশ্মীরিদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে মেঘালয়ের রাজ্যপাল কেন পদচ্যুত নন? প্রশ্ন ওমর আবদুল্লার

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বরখাস্ত হয়েছেন পাকিস্তানের দুই মন্ত্রী। এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রশ্ন তুললেন, "আমরা কেন কাশ্মীর-বিদ্বেষ দেখানোয় রাজ্যপালকে পদচ্যুত করতে

কাশ্মীরিদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে মেঘালয়ের রাজ্যপাল কেন পদচ্যুত নন? প্রশ্ন ওমর আবদুল্লার

শেষ আপডেট: 6 March 2019 04:28

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বরখাস্ত হয়েছেন পাকিস্তানের দুই মন্ত্রী। এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রশ্ন তুললেন, "আমরা কেন কাশ্মীর-বিদ্বেষ দেখানোয় রাজ্যপালকে পদচ্যুত করতে পারি না?" সূত্রের খবর, হিন্দুরা গোমূত্র পানকারী লোকজন বলে আপত্তিজনক মন্তব্য করেন পাক পঞ্জাবের তথ্যমন্ত্রী (ইমরান খানের দলের মন্ত্রী) ফৈয়াজ চোহান। এই অভিযোগে মঙ্গলবার তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন ইমরান খান। এমনকী ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও, মন্ত্রিত্বের কুরশি বাঁচাতে পারেননি অভিযুক্ত মন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় প্রকাশ্যে কাশ্মীরি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিয়েছেন। টুইট করে সমস্ত কাশ্মীরি পণ্য বয়কটের কথা বলেছেন। ওমর আবদুল্লার অভিযোগ, এটাও তো বিদ্বেষ, এটাও তো আপত্তিজনক। এবং এই আপত্তিজনক আচরণ করছেন কোনও দলীয় নেতা নন, একটি রাজ্যের রাজ্যপাল। যাঁর নিরপেক্ষ থাকা জরুরি। তথাগত রায়ের এই মন্তব্যের কারণ ছিল, জইশের যে জঙ্গি ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছিল, সে ছিল স্থানীয় কাশ্মীরি। তার কারণে গোটা কাশ্মীরকে বয়কট করার ফরমান টুইট করেছিলেন তথাগত। ওমর আবদুল্লা মতে, কেন্দ্র সরকারের উচিত ছিল এমন মন্তব্যের জন্য মেঘালয়ের রাজ্যপালকে সরিয়ে দেওয়া। কিন্তু, মোদী সরকার তা করেনি।

```