Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নাবালকের যৌন হেনস্থা করে ১০ বছরের হাজতবাস, ছাড়া পেয়েই নাবালিকাকে ধর্ষণ করে খুন!

দ্য ওয়াল ব্যুরো: ১০ বছর আগে এক নাবালককে যৌন হেনস্থার দায়ে জেলে (jail) গিয়েছিল এক যুবক। নভেম্বর মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের বছর নয়ের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের (rape-murder) অভিযোগ উঠল তার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার

নাবালকের যৌন হেনস্থা করে ১০ বছরের হাজতবাস, ছাড়া পেয়েই নাবালিকাকে ধর্ষণ করে খুন!

শেষ আপডেট: 16 December 2022 11:33

দ্য ওয়াল ব্যুরো: ১০ বছর আগে এক নাবালককে যৌন হেনস্থার দায়ে জেলে (jail) গিয়েছিল এক যুবক। নভেম্বর মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের বছর নয়ের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের (rape-murder) অভিযোগ উঠল তার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের কল্যাণ (Kalyan) এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সুরজ সিংহ, ওরফে বীরেন্দ্র মিশ্র। গত ১ ডিসেম্বর নয় বছরের এক পথশিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে গত বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে ওই যুবক বছর দশেকের এক নাবালককে যৌন হেনস্থার দায়ে জেলে গিয়েছিল। গত ১৪ নভেম্বর জেল থেকে ছাড়া পায় সে। এরপর ১ ডিসেম্বর আবার অপরাধমূলক কাজ করে পুলিশের হাতে গ্রেফতার হল এই ব্যক্তি। জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ওই যুবককে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ জানিয়েছে যে, গত ১ ডিসেম্বর রাতে রাস্তার ধারেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমোচ্ছিল ওই নাবালিকা। সেই সময়ই তাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় ওই যুবক। এরপর একটি বহুতলের উপরে উঠে তাকে ধর্ষণ করে। শেষে ওই মেয়েটির গলার নলি কেটে তাকে খুন করে বলে অভিযোগ।

খুনের হুমকি স্বামীর, স্ত্রীর অস্ত্র লঙ্কার গুঁড়ো! শেষে মাথায় লোহার রড, দাম্পত্যের মর্মান্তিক পরিণতি


```