Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিকট শব্দে থামল হাওড়া-পুরী বন্দে ভারত, বাজ পড়েছে ট্রেনে! ফাটল কাচ, নিভল আলো, হুলুস্থুল পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: উদ্বোধনের পরেই এবার প্রকৃতির রোষে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। চালু হ'বার পরেরদিনই প্রবল শিলাবৃষ্টির মাঝে পুরী থেকে হাওড়াগামী (Puri Howrah Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেসে বাজ পড়ে প্রবল যান্ত্রিক গোল

বিকট শব্দে থামল হাওড়া-পুরী বন্দে ভারত, বাজ পড়েছে ট্রেনে! ফাটল কাচ, নিভল আলো, হুলুস্থুল পরিস্থিতি

শেষ আপডেট: 21 May 2023 13:00

দ্য ওয়াল ব্যুরো: উদ্বোধনের পরেই এবার প্রকৃতির রোষে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। চালু হ'বার পরেরদিনই প্রবল শিলাবৃষ্টির মাঝে পুরী থেকে হাওড়াগামী (Puri Howrah Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেসে বাজ পড়ে প্রবল যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। কার্যত প্রবল ঝড়বৃষ্টির মাঝে জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে বৈতরণী নদীর লোহার ব্রিজের ওপর মাঝনদীতে দাঁড়িয়ে গিয়েছে ট্রেনটি। গাছ পড়েছে ওভারহেড লাইনেও। বন্দে ভারত সম্পূর্ণ বৈদ্যুতিন ইঞ্জিনে চালিত ট্রেন। সেখানে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনটি সঠিক সময়েই পুরী থেকে ছেড়েছিল। দেওয়া হয়েছিল দুপুরের খাবার। তখনও আবহাওয়া গুমোট ছিল। কিন্তু তারপরেই শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। যাত্রীরা ততক্ষণে অনেকেই খানিক ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ প্রবল শব্দে সবাই সচকিত হয়ে ওঠেন। দেখা যায়, বিকট শব্দ হতে হতে ট্রেন ক্রমশ থেমে যাচ্ছে। জাজপুর-কেওনঝড় রোড স্টেশনের আগে বৈতরণী নদীর সেতুতে প্রায় মাঝনদীর ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। সামনের অংশটুকু সৌভাগ্যবশত সেতু ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু পেছনের অংশ তখনও নদীর ওপর। গোটা ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বিকল।

যাত্রীদের তরফে পাঠানো এক ভিডিওয় দেখা যায়, অন্ধকার ট্রেনে বসে রয়েছেন যাত্রীরা। শুধু কামরার এমারজেন্সি আলোগুলো জ্বলছে। জানালার কাঁচের বাইরে বৈতরণী নদীর ওপরে সেতুর লোহার আর্ক দেখা যাচ্ছে। তবে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। যাত্রীদের মধ্যেও কোনও হতাহতের খবর নেই।

অন্য এক যাত্রী বলেন, বন্দে ভারতের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতেই গোটা কামরা অন্ধকার হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বন্ধ হয়ে যায় এসি। পরে খুলে দেওয়া হয় দরজা। যাত্রীরা নেমে দেখেন, বজ্রপাতে ও গাছ পড়ে কার্যত ট্রেনের সামনের অংশের কাঁচ ভেঙে গিয়েছে। প্যান্টোগ্রাফও ক্ষতিগ্রস্থ। তবে রেলের তরফে অতি দ্রুত সাহায্য পাঠানো হয়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দল ও ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে। দ্রুত মেরামতি করে ট্রেনটিকে হাওড়ার দিকে রওনা করিয়ে দেওয়া হবে।

‘ইয়ে আরাম কা মামলা হ্যায়’, যে মামলার শুরু হয়েছিল এই কলকাতায়


```