Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পঞ্চায়েত ভোটে হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা, বারুইপুর কোর্টে ঢোকার মুখে বললেন নওসাদ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে (panchayat polls) হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। শুক্রবার বারুইপুর আদালতে (Baruipur court) তুলে তাঁকে হেফাজতে চেয়ে আ

পঞ্চায়েত ভোটে হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা, বারুইপুর কোর্টে ঢোকার মুখে বললেন নওসাদ

শেষ আপডেট: 1 March 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে (panchayat polls) হারের ভয়েই তাঁকে আটকে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। শুক্রবার বারুইপুর আদালতে (Baruipur court) তুলে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন জানায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধর্মতলায় পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলায় কেন লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাঁকে হেফাজতে চাইছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

গত ২১ জানুয়ারি ছিল আইএসএফের প্রতিষ্ঠা দিবস। ওইদিন নওশাদের নেতৃত্বে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে অবস্থান-বিক্ষোভ শুরু হয় কলকাতার রাজপথে। ধর্মতলায় আইএসএফের সেই কর্মসূচি চলার সময় পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওসাদ-সহ ১৮ জনকে। ধৃত এক নাবালককে জামিন দেওয়া হলেও তারপর থেকে জেলেই রয়েছেন নওসাদ-সহ অন্যরা। ব্যাঙ্কশাল কোর্ট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়।

এরইমধ্যে ভাঙড়ের হাতিশালায় তৃণমুলের পার্টি অফিস ভাঙচুর, আগুন দেওয়া, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয় নওসাদকে। বারুইপুর আদালতে ঢোকার মুখে নওশাদ বলেন, ‘‘শাসকদলের ভোট ব্যাঙ্ক নষ্ট হচ্ছে। সেটা রুখতেই এই গ্রেফতারি। গরিব মানুষের এই লড়াই চলবে। পঞ্চায়েত ভোটের আগে হারের ভয় পাচ্ছে শাসকদল। তাই আমাকে আটকে রাখার চেষ্টা চলছে।’’

এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ঘটনাস্থল এসপ্ল্যানেড, তাহলে লেদার কমপ্লেক্স থানা কেন তাঁকে হেফাজতে চাইবে! উল্টে ওই থানা এলাকায় নওসাদ সিদ্দিকির উপরেই হামলা হয়েছিল। তাঁর গাড়ি ভাঙচুর হয়েছিল। তাতে যারা অভিযুক্ত তাদের গ্রেফতার না করে উল্টে নওসাদকেই হেফাজতে চাওয়া হচ্ছে। এখানে শাসকদলের উদ্দেশ্যটা খুবই পরিষ্কার।”

'মদের দোকানের সামনে গরু বেঁধে দেব, ওসব না খেয়ে দুধ খান', ফের উমার গো-দাওয়াই


```