
শেষ আপডেট: 14 August 2022 09:16
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident) পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় (Garhbeta)। আজ দুপুরে তুলসীচটি এলাকায় ঘটনাটি ঘটে। সূত্রের খবর, যাত্রীবাহী সেই বাসটি গোয়ালতোড় আসছিল। এমন সময় ওই বাসের পিছনে একটা লরি এসে সজোরে ধাক্কা মারে। রাস্তার মধ্যেই পাল্টি খেয়ে দূরে ছিটকে পড়ে বাসটি।
ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, লরিটি এতই দ্রুতগতিতে ছিল যে মুখোমুখি সংঘর্ষের পরেও সেটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগায়।
জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন মৃত। গুরুতর আহতের সংখ্যা প্রায় ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, উদ্ধারের হওয়া যাত্রীদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জরায়ুতে ৭ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে সাফল্য দুর্গাপুর ইএসআই হাসপাতালের