Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কুকুরের ডায়ালিসিস কাণ্ডে অপসারিত প্রদীপ মিত্রকে করা হলো স্বাস্থ্য-শিক্ষা ডিরেক্টর 

দ্য ওয়াল ব্যুরো: গতকালই সচিব পর্যায়ের রদবদলের সঙ্গে মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর দেবাশিস ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন কে বসবেন তা জানায়নি সরকার।  মঙ্গলবার নবান্ন জানিয়ে দিল দেবাশিস ভট্টাচার্যের জায়গায় বসছেন প্রাক্তন এসএসকেএম-এর ডির

কুকুরের ডায়ালিসিস কাণ্ডে অপসারিত প্রদীপ মিত্রকে করা হলো স্বাস্থ্য-শিক্ষা ডিরেক্টর 

শেষ আপডেট: 24 July 2018 14:25

দ্য ওয়াল ব্যুরো: গতকালই সচিব পর্যায়ের রদবদলের সঙ্গে মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর দেবাশিস ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছিল। নতুন কে বসবেন তা জানায়নি সরকার।  মঙ্গলবার নবান্ন জানিয়ে দিল দেবাশিস ভট্টাচার্যের জায়গায় বসছেন প্রাক্তন এসএসকেএম-এর ডিরেক্টর প্রদীপকুমার মিত্র।

সে সময় তুঙ্গে উঠেছিল বিতর্ক। রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নাকি কুকুরের ডায়ালিসিস! নাম জড়িয়েছিল শাসক বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাঝির। অভিযোগ, তাঁরই এক ঘনিষ্ঠের পোষ্যের কিডনির চিকিৎসার জন্য আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। যেখানে রাজ্যের হাজার হাজার ‘কমন ম্যান’ সরকারি হাসপাতালে কম পয়সায় চিকিৎসা করাতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেন সেখানে কিনা ডোবারম্যান পাচ্ছে ভিভিআইপি ট্রিটমেন্ট। বিতর্ক উঠতেই সরিয়ে দেওয়া হয় এসএসকেএম-এর তৎকালীন ডিরেক্টর প্রদীপকুমার মিত্রকে। পাঠিয়ে দেওয়া হয় কম্পালসারি ওয়েটিং-এ। এ বার সেই প্রদীপকুমার মিত্রকেই বসানো হলো মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর পদে।

প্রসঙ্গত কুকুরের ডায়ালিসিস-কাণ্ডের পর স্বাস্থ্য ভবনেই বসতেন প্রদীপবাবু। কোনও পদ ছিল না তাঁর। সেই সময় তাঁর উপর সরকারি কোপ পড়লেও তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, কুকুরের ডায়ালিসিসে বাধা দিতে গিয়েই পদ খোয়াতে হয়েছে তাঁকে। মেডিক্যাল কাণ্ডের জেরে একাধিক আমলাকে সরিয়েছে সরকার। বাকি ছিল মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর পদ। মঙ্গলবার সেটাও হয়ে গেল।


```