Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অনুব্রতর মেয়ে সুকন্যার বিষয়–আশয় কত?‌‌ হিসেব জমা পড়ল নিজাম প্যালেসে

দ্য ওয়াল ব্যুরো:‌ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির হিসেব জমা পড়ল সিবিআই দফতরে। সূত্রের খবর, আজ, বুধবার নিজাম প্যালেসে একটি মুখবন্ধ খামে নিজের সব সম্পত্তির হিসেব দিয়েছেন সুকন্যা (Sukanya Mandal)। তাঁর নামে থাকা সম্পত্তি, টাকা এবং গত

অনুব্রতর মেয়ে সুকন্যার বিষয়–আশয় কত?‌‌ হিসেব জমা পড়ল নিজাম প্যালেসে

শেষ আপডেট: 20 March 2023 08:54

দ্য ওয়াল ব্যুরো:‌ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির হিসেব জমা পড়ল সিবিআই দফতরে। সূত্রের খবর, আজ, বুধবার নিজাম প্যালেসে একটি মুখবন্ধ খামে নিজের সব সম্পত্তির হিসেব দিয়েছেন সুকন্যা (Sukanya Mandal)। তাঁর নামে থাকা সম্পত্তি, টাকা এবং গত ৫ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন তিনি।

সুকন্যার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। যেসব ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, সেইসব ব্যাঙ্কেও হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে এবার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিলেন সুকন্যা। সূত্রের খবর, তাঁর নামে রয়েছে একাধিক রাইস মিল। সেই মিলগুলির আয়–ব্যয়ের হিসেব দিয়েছেন সুকন্যা (Cattle Smuggling Case)।

দীর্ঘদিন ধরেই সুকন্যার বিষয়–আশয়ের ওপর নজর রয়েছে তদন্তকারীদের। এর আগে সম্পত্তি নিয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলেও তিনি সদুত্তর দিতে পারছিলেন না। হিসেব রক্ষক জানেন বলে দাবি করেছিলেন তিনি। এবার নথি দিয়ে হিসেব দিলেন। সিবিআই–এর নজরে রয়েছে অনুব্রত ঘনিষ্ট আরও এক ব্যবসায়ী।

গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই গ্রেফতার করার পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন সুকন্যা মণ্ডল। একাধিক চালকলের সঙ্গে নাম জড়িয়েছে সুকন্যার। তাঁর স্কুলে চাকরি করা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। গরু পাচার মামলার তদন্তে নেমে দেখা গিয়েছে সুকন্যার সম্পত্তির সঙ্গে তাঁর আয়ের কোনও সঙ্গতি নেই। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে এত সম্পত্তির মালিক হলেন কী করে?‌ জানতে চায় অফিসাররা। এমনকী কোম্পানির ডিরেক্টর পর্যন্ত ছিলেন সুকন্যা।

অনুব্রতর এলাকায় ব্যাঙ্কে আগুন! সিবিআই হানা দিয়েছিল নথির খোঁজে


```