Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বাঁকুড়ায় রেজাল্ট বিভ্রাটে বহু ফেল, স্কুলগেটে তালা ঝোলাল ছাত্রী ও অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষাই হয়নি। অথচ স্কুলের প্রায় অর্ধেক ছাত্রী ফেল করেছে। স্কুল কর্তৃপক্ষের গাফিলাতিতেই এমন ঘটনা দাবি করে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া দামোদ

বাঁকুড়ায় রেজাল্ট বিভ্রাটে বহু ফেল, স্কুলগেটে তালা ঝোলাল ছাত্রী ও অভিভাবকরা

শেষ আপডেট: 26 July 2021 10:28

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষাই হয়নি। অথচ স্কুলের প্রায় অর্ধেক ছাত্রী ফেল করেছে। স্কুল কর্তৃপক্ষের গাফিলাতিতেই এমন ঘটনা দাবি করে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া দামোদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। বাঁকুড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল কেঞ্জাকুড়া দামোদর উচ্চ বালিকা বিদ্যালয়। চলতি বছর এই স্কুল থেকে ৭২ জন ছাত্রীর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল। করোনার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। গত ১৮ জুলাই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়। ফলাফল জানতে গিয়ে ছাত্রীরা জানতে পারে, প্রায় অর্ধেক ছাত্রী ফেল করেছে। ছাত্রীদের দাবি, স্কুলের মোট ৩৭ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদিও প্রধান শিক্ষিকা জানিয়েছেন, অকৃতকার্য হয়েছে ৩২ জন। পরীক্ষা না দিয়েও এত সংখ্যক পরীক্ষার্থী কেন অকৃতকার্য হল সেই প্রশ্ন তুলে ও গোটা ঘটনায় স্কুলের গাফিলাতিকে দায়ী করে এদিন থেকে আন্দোলনে নামে স্কুলের পড়ুয়ারা। সঙ্গে কিছু অভিভাবকও ছিলেন। দেখা যায়, স্কুলের মেনগেটে তালা দিয়ে ছাত্রীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। কেঞ্জাকুড়া বিক্ষিপ্ত ঘটনা নয়। রাজ্যের জেলায় জেলায় বহু স্কুলে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীর সংখ্যা এ বার কম করে কয়েক হাজার। জেলায় ও কলকাতায় এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা। সঙ্গে রয়েছেন অভিভাবকরাও। তা ছাড়া এ ঘটনায় সংসদকে দায়ী করতে শুরু করেছে অনেক স্কুল কর্তৃপক্ষও। তাদের স্পষ্ট বক্তব্য, সংসদ মূল্যায়নের যে প্রক্রিয়া অবলম্বন করেছে তা ভ্রান্ত। তাতে গলদ রয়েছে। এই বিভ্রান্তির দায় নিয়ে সংসদকেই মার্কশিট শুধরে দিতে হবে। নইলে অনিশ্চিয়তা ও হতাশায় ভুগতে পারে বহু ছাত্রছাত্রীরা। জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়ে রবিবার আরামবাগ স্কুলের ছাত্রীদের নম্বর বাড়িয়েছে সংসদ। এখন দেখার বাকি স্কুল ও ছাত্রছাত্রীদের ব্যাপারে সংসদ কী অবস্থান নেয়।

```