Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

করোনায় মৃতদের দেহ সৎকারের জন্য শ্মশান তৈরিতে বাধা, পুলিশকে ঘিরে বিক্ষোভ আরামবাগে

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: করোনায় মৃতদের দেহ সৎকারের জন্য শ্মশান তৈরির কাজ চলছিল। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। তাই নিয়েই উত্তাল হয়ে উঠল আরামবাগ। অশান্তি সামাল দিতে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা। পুলিশ পাল

করোনায় মৃতদের দেহ সৎকারের জন্য শ্মশান তৈরিতে বাধা, পুলিশকে ঘিরে বিক্ষোভ আরামবাগে

শেষ আপডেট: 11 August 2020 09:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: করোনায় মৃতদের দেহ সৎকারের জন্য শ্মশান তৈরির কাজ চলছিল। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। তাই নিয়েই উত্তাল হয়ে উঠল আরামবাগ। অশান্তি সামাল দিতে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে হটিয়ে দেয় মারমুখী জনতাকে। করোনায় মৃতদের দেহ কোথায় দাহ করা হবে তা নিয়ে বারবারই সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। কারণ করোনায় মৃতের দেহ কোনও শ্মশানে দাহ করা হবে এ কথা জানাজানি হলেই বাধা আসছে স্থানীয় মানুষদের কাছ থেকে। ঝামেলা এড়াতে আরামবাগ পুরসভার উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদের দেহ দাহ করার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়। এই বিষয়ে এসডিও অফিসে বৈঠক করা হয়। পুরসভার প্রশাসক, এসডিও এবং থানার আধিকারিকরা যৌথভাবে বৈঠক করে দ্বারকেশ্বর নদীর পারে নতুন শ্মশান করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী আরামবাগের পল্লিশ্রী এলাকায় দ্বারকেশ্বর নদের পারে কালিপুর সেতুর নীচে করোনার দেহ সৎকারের জন্য শ্মশান তৈরির উদ্যোগ নেওয়া হয়। গোটা এলাকাকে টিন দিয়ে ঘিরে স্যানিটাইজ করে দেওয়া হবে বলেও জানানো হয়। কিন্তু মঙ্গলবার বেলায় কাজ শুরু হতেই বাধা দেন এলাকার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে ভিড় হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। অশান্তি সৃষ্টির অভিযোগে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার সময়ে সে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ রাস্তা অবরোধও করে জনতা। পুলিশ বোঝানোর চেষ্টা করলেও তাতে কান দেননি এলাকাবাসী। ঝামেলার জেরে কাজ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করে পুলিশ।

```