Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

থানা থেকে উধাও ১৮টা বন্দুক, তদন্তে নেমে পাকড়াও সাব-ইন্সপেক্টর

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: থানার মালখানা থেকে ১৮ টা  বন্দুক চুরির অভিযোগে জামবনি থানার এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তারাপদ টুডু। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। তাদের মধ্যে একজন এনভিএফ কর্মী। ২০০৮ এর পরবর্ত

থানা থেকে উধাও ১৮টা বন্দুক, তদন্তে নেমে পাকড়াও সাব-ইন্সপেক্টর

শেষ আপডেট: 22 January 2020 11:19

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: থানার মালখানা থেকে ১৮ টা  বন্দুক চুরির অভিযোগে জামবনি থানার এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তারাপদ টুডু। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। তাদের মধ্যে একজন এনভিএফ কর্মী। ২০০৮ এর পরবর্তী সময়ে যখন জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন তুঙ্গে তখন তাদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল এই এলাকায়। লাগাতার অভিযানে তার একটা বড় অংশ বাজেয়াপ্ত করে পুলিশ। এই নিয়ে মামলা চলায় বিভিন্ন থানার মালখানায় রাখা ছিল এই সমস্ত অস্ত্র। লালগড় থানার মালখানা থেকে পরপর চুরি যায় প্রায় ১৮টি আগ্নেয়াস্ত্র। থানার মালখানা থেকে কীভাবে চুরি যাচ্ছে অস্ত্র তা প্রথমে বুঝতে পারেননি কেউ। তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় জামবনি থানায় কর্মরত তারাপদ টুডুকে। জানা গেছে, এখানে বদলি হয়ে আসার আগে লালগড় থানায় মালখানার দায়িত্ব সামলাতেন তিনি। বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলা পুলিশের আধিকারিকরা জানান, ধৃত পুলিশ কর্মীর সঙ্গে অস্ত্র পাচারকারীদের যোগোযোগ রয়েছে বলে তাদের সন্দেহ। এই জন্যই হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

```