Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলির প্রতিবাদে কোচবিহারে লাগাতার আন্দোলন শুরু করলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুমিতকুমার গাঙ্গুলির বদলির নির্দেশের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিলেন কোচবিহারের ডাক্তার-সহ সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা। সকাল সাড়ে ন’টা থেকে সিএমওএইচ অফিসের সামনে শুরু হয়েছে

মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলির প্রতিবাদে কোচবিহারে লাগাতার আন্দোলন শুরু করলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা

শেষ আপডেট: 4 June 2020 04:48

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুমিতকুমার গাঙ্গুলির বদলির নির্দেশের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিলেন কোচবিহারের ডাক্তার-সহ সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা। সকাল সাড়ে ন’টা থেকে সিএমওএইচ অফিসের সামনে শুরু হয়েছে ধর্না। বুধবার সিএমওএইচের বদলির নির্দেশ আসার পরেই তেতে ওঠে কোচবিহার। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পথে নেমে পড়েন। মিছিল করে গিয়ে রাতেই সাগরদিঘিতে জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেন তাঁরা। আন্দোনলকারীদের বক্তব্য, দিন রাত এক করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবাইকে সঙ্গে নিয়ে মহামারীর মোকাবিলা করছেন। তিনি চলে গেলে গোটা লড়াইটাই ধাক্কা খাবে। এই মহামারী পরিস্থিতিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নিয়ে যিনি আসবেন, তাঁর সঙ্গে কতটা তাল মিলিয়ে কাজ করা যাবে তা নিয়েই আশঙ্কিত করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থাকা ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের মধ্যে কোচবিহার এমন একটি জেলা যেখানে অন্য জেলার তুলনায় অনেক বেশি পরিমাণে টেস্ট হয়েছে। গতমাসের ১৬ তারিখ পর্যন্ত টেস্ট হওয়া সব রিপোর্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে সঠিক সময়েই এসেছিল। কিন্তু এরপর থেকেই শুরু হয় বিড়ম্বনা। রিপোর্ট পেতে প্রায় ১০-১২ দিন দেরি হতে থাকে। আর এই রিপোর্ট দেরিতে পাওয়ার কারণে ভোগান্তি বাড়ে জেলা স্বাস্থ্য দফতরের। এসব নিয়ে মাঝে মাঝেই অসন্তোষ প্রকাশ করছিল জেলার বিভিন্ন মহল। সম্ভবত এসব পছন্দ হয়নি স্বাস্থ্য দফতরের ওপর মহলের। তা নিয়ে অসন্তোষও দানা বাঁধে। স্বাস্থ্য দফতরের একাংশের মতে ওই সব বিষয় থেকে নজর ঘোরাতেই কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে সরানো হয়েছে। আর এর প্রতিবাদেই তেতে উঠেছে কোচবিহার। বিভিন্ন হাসপাতালে ওপিডি ও জরুরিবিভাগ চালানোর মতো ডাক্তার-নার্স-ও স্বাস্থ্যকর্মীদের রেখে বাকি সবাইকে এই বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে। এমনকী আশাকর্মী, এএনএম কর্মী, আয়ুষ কর্মীদেরও তাঁদের ইউনিফর্ম পরে জমায়েতে আসতে বলা হয়েছে। শুধু কোচবিহার শহর নয়, হলদিবাড়ি, চ্যাংড়াবান্দা, শীতলকুচি, সিতাই, বক্সিরহাটের মতো দূরের জায়গাগুলি থেকেও কর্মীদের এই আন্দোলনে যোগ দিতে বলা হয়েছে। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি বুধবার বদলি করা হয় আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: পুরণ শর্মাকেও। আগের দিনই স্বেচ্ছা অবসরের জন্য স্বাস্থ্য দফতরে আবেদন জানিয়েছেন তিনি। পরের দিনই তাঁর বদলির নির্দেশ আসায় তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে আলিপুরদুয়ারে।

```