Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শ্রীরামপুরে বিজেপি নেত্রীর বাড়ির ছাদে ফাটল বোমা, এলাকায় আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুরে। এলাকার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, ওই কাউন্সিলরের

শ্রীরামপুরে বিজেপি নেত্রীর বাড়ির ছাদে ফাটল বোমা, এলাকায় আতঙ্ক

শেষ আপডেট: 6 April 2020 10:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শ্রীরামপুরে। এলাকার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ওই বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, ওই কাউন্সিলরের লোকজনই তাঁর বাড়ির ছাদে বোমা ছুড়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর পাল্টা দাবি করেন, বিজেপি নেত্রীর বাড়ির ছাদেই বোমা রাখা ছিল। শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তারাপুকুর এলাকায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী নিতু নন্দীর বাড়ি। এদিন দুপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছিলেন নিতু নন্দী। হঠাৎই তীব্র শব্দ। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। আতঙ্কে ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে পড়েন বাসিন্দারা। বিজেপি নেত্রীর অভিযোগ, তিনি যখন বাড়ির বাইরে দাঁড়িয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, সে সময়  স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মারে। এর আগেও ওই তৃণমূল কাউন্সিলর বিজেপির স্থানীয় নেতাকর্মীদের হুমকি দেন বলেও তাঁর অভিযোগ। অভিযোগ অস্বীকার করে ওই কাউন্সিলর অবশ্য পাল্টা দাবি করেন এর আগেও বিজেপির মহিলা মোর্চার ওই নেত্রীর বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছিল। তিনি বলেন ‘‘এ বারও বাইরে থেকে কেউ তাঁর বাড়িতে বোমা মারেনি। নিজেদের রাখা বোমাই ফেটেছে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

```