Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

শিশিরের গাড়িতে হামলার নেপথ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! মামলা দায়ের হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari’s car attack)। পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ নম্বর ব্লকে পঞ্চায়েতের স্থায়ী সমিতির বোর্ড গঠনের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁর গাড়ি লক

শিশিরের গাড়িতে হামলার নেপথ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! মামলা দায়ের হাইকোর্টে

শেষ আপডেট: 6 September 2023 10:06

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari’s car attack)। পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ নম্বর ব্লকে পঞ্চায়েতের স্থায়ী সমিতির বোর্ড গঠনের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

ওই ঘটনায় (Sisir Adhikari’s car attack) পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শুক্রবার মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

মঙ্গলবার খেজুরি-২ নম্বর ব্লকে স্থায়ী সমিতির নির্বাচন (Panchayat Standing Committee)  ছিল। নির্বাচনকে ঘিরে সকাল থেকে ব্লক অফিসে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। বেলা হতেই গোলমাল শুরু। বোমাবাজির অভিযোগ ওঠে। সাংসদ হিসেবে পদাধিকার বলে পঞ্চায়েতের স্থায়ী সমিতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে শিশিরবাবুর। দুপুরে শিশিরবাবু সেখানে পৌঁছতেই তৃণমূলের একাংশ কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আইনত শিশিরবাবু তৃণমূলের সাংসদ হলেও দীর্ঘদিন ধরেই তিনি দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন। সেক্ষেত্রে তাঁর ভোট বিজেপির দিকে পড়বে বলেই অভিযোগ তৃণমূলের কর্মী, সমর্থকদের। এরপরই শুরু হয় গোলমাল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিডিও অফিসের ছাদে মুর্হুমুহু বোমা পড়তে থাকে। যার জেরে অসুস্থ হয়ে পড়েন বিডিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গোলমালের জেরে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে প্রশাসন।

বিকেলের পর খেজুরি ব্লক থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন শিশিরবাবু। তেঁতুলতলা বাজারের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে ভিড়ের মধ্যে থেকে কে বা কারা ইট ও বোমা ছুড়তে থাকে বলে অভিযোগ। ওই ইটের ঘায়ে শিশিরবাবুর গাড়ির কাঁচের একাংশ ভেঙে যায়। আহত হন সাংসদও।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা। তাঁদের অভিযোগ, এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করতেই এমন হামলা। শিশিরবাবুর পুত্র তথা তমলুকের ‘তৃণমূল’ সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “শিশিরবাবু  খেজুরি থেকে ফিরছিলেন। তখনই ওঁর গাড়িতে ইট দিয়ে মারা হয়। মাথায় আঘাত লেগেছে।”  ওই ঘটনাতেই পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে এবার হাইকোর্টে দায়ের হল মামলা।

আরও পড়ুন: কীভাবে কসবার স্কুল ছাত্রের মৃত্যু, সিলভার পয়েন্ট হাইস্কুলের শিক্ষকদের থানায় তলব পুলিশের


```