Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বাঁকুড়ায় জনসংযোগ যাত্রা করে ঘুরে দাঁড়ানোর ডাক শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: হারের হতাশা ঝেড়ে ফেলে বাঁকুড়ার তৃণমূল কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন তিনি। শনিবার পাত্রসায়র ও কোতলপুরে তৃণমূলের জনসংযোগ যাত্রার সূচনা করলেন বাঁকুড়ার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।  গোটা জঙ্গলমহলের দায়িত্ব এখন তাঁর

বাঁকুড়ায় জনসংযোগ যাত্রা করে ঘুরে দাঁড়ানোর ডাক শুভেন্দুর

শেষ আপডেট: 21 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: হারের হতাশা ঝেড়ে ফেলে বাঁকুড়ার তৃণমূল কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন তিনি। শনিবার পাত্রসায়র ও কোতলপুরে তৃণমূলের জনসংযোগ যাত্রার সূচনা করলেন বাঁকুড়ার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।  গোটা জঙ্গলমহলের দায়িত্ব এখন তাঁর কাঁধে। উল্টোদিকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কমিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব তাঁর হাতেই সঁপে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনের আগে জনসংয়োগ বাড়াতে তাই জোর কদমেই আসরে নামতে দেখা গেল শুভেন্দুকে। এ দিন বিকেলে পাত্রসায়রের হলুদবনি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। পাত্রসায়র থানা অবধি দলীয় কর্মীদের নিয়ে পায়ে হাঁটেন শুভেন্দু। এর পর কোতলপুরেও একটি জনসংযোগ যাত্রায় যোগ দেন তিনি।  সেটি শুরু হয় কোতলপুরের হাইস্কুল মাঠ থেকে। নেতাজি মোড় থেকে চৌরাস্তা ঘুরে ফের নেতাজি মোড়ে এসে থামে সেই পদযাত্রা। লোকসভা ভোটের পরে একাধিক জেলার সংগঠনে দায়িত্ব বদলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে ধাক্কার পরে জঙ্গলমহলের জেলা পুনরুদ্ধারের দায়িত্ব বর্তেছে শুভেন্দুর উপরে। অন্যদিকে, বাঁকুড়া জেলার দু'টি আসনেই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া ও বিষ্ণুপুরের দু'টি আসন খুইয়ে জেলার সংগঠনেও বদল এনেছে শাসকদল। আলাদা করে সাংগঠনিক দায়িত্ব দিয়ে দু'জনকে জেলা সভাপতি করা হয়েছে। বাঁকুড়ার সভাপতির দায়িত্ব পেয়েছেন শুভাশিস বটব্যাল এবং বিষ্ণুপুর সংসদীয় জেলার সাংগঠনিক সভাপতি করা হয়েছে প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরাকে। শাসকদলের জেলা পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন শুভেন্দু। একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোই  লক্ষ্য, জানিয়েছেন শুভেন্দু। লোকসভা নির্বাচনের ভুল-ত্রুটি সরিয়ে, দলীয় কর্মীদের ফের ফিরিয়ে এনে জনসংযোগ বাড়ানোর গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধে। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সূত্রে খবর, এ দিনের এই দুটি পদযাত্রার মাধ্যমে এ দিন বাঁকুড়া জেলায় জনসংযোগ যাত্রার সূচনা করে দিয়েছেন শুভেন্দু। জেলার বিভিন্ন ব্লক আয়োজিত এই যাত্রা জেলার প্রতিটি গ্রামের মন ছুঁয়ে যাবে বলেই আশা তাদের।

```