Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'নারদ কাণ্ডে শোভনের জন্যেও উদ্বিগ্ন ছিলেন মমতা', পার্থর বাড়ি থেকে বেরিয়ে বললেন বৈশাখী

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পরের দিন সন্ধ্যায় তাঁর নাকতলার বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের খাতিরে, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা নিয়ে রাজনৈতিক মহলে জল্

'নারদ কাণ্ডে শোভনের জন্যেও উদ্বিগ্ন ছিলেন মমতা', পার্থর বাড়ি থেকে বেরিয়ে বললেন বৈশাখী

শেষ আপডেট: 15 June 2021 03:15

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পরের দিন সন্ধ্যায় তাঁর নাকতলার বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎ নেহাতই সৌজন্যের খাতিরে, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল গতকাল থেকেই। বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী দেবী যা বললেন, তাতে কিন্তু জল্পনা আরও বাড়ল। গতকাল নাকতলায় পার্থ বাবুর বাড়িতে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ছিলেন শোভন-বৈশাখী। সূত্রের খবর, তিন জন বৈঠক করেন। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। বাংলা রাজনীতিতে কি তবে আরও কোনও 'মেগা' প্রত্যাবর্তন দেখা যাবে? মমতা দিদির কাছে কি ফের ফিরবেন কানন? এদিন পার্থ বাবুর বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বলেন, পার্থ বাবুর মা মারা গিয়েছেন তাই দেখা করতে এসেছি। আর কোনও উদ্দেশ্য নিয়ে আসিনি।" তবে তারপর আরও কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করতে শোনা যায় তাঁকে। কয়েকদিন আগের ঘটনা টেনে বৈশাখী বলেন, "মমতাদির চোখে শোভনের যে জায়গা ছিল তা এখনও আছে। শোভনও মমতাদিকে এখনও একই নজরে দেখে। নারদ কাণ্ডে বাকি তিন জনের পাশাপাশি শোভনের জন্যেও উদ্বিগ্ন হয়েছিলেন তিনি।" তাহলে কী দাঁড়াল? শোভন-বৈশাখী জুটিতে কি আবার ঘাসফুলে প্রত্যাবর্তন? আবার ঘরে ফেরা? বৈশাখী বলেছেন, এখনই তেমন কোনও সম্ভাবনা নেই। 'শোভন যেখানে ভালবাসা পাবে, সেখানেই যাবে।' অবশ্য একটা বিষয় এদিন বৈশাখী শোভন দুজনেই পরিষ্কার করে দিয়েছেন, তা হল বিজেপি অধ্যায় শেষ হয়ে গেছে। ভোটের আগেই বিজেপি থেকে বেরিয়ে এসেছিলেন এই যুগল। তারপর বিধানসভা নির্বাচনের পুরো প্রক্রিয়ার সময় একপ্রকার নিষ্ক্রিয় থাকতেই দেখা গিয়েছিল তাঁদের। আপাতত শোভন-বৈশাখী কোনও দলেই নেই। এই পরিস্থিতিতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে বৈশাখীর প্রণাম, ঘণ্টাখানেকের বেশিক্ষণ ধরে বৈঠক, নিঃসন্দেহে নতুন সম্ভাবনার সুর তুলছে বাংলা রাজনীতির আকাশে বাতাসে। কী হয়, তা বলবে সময়।

```