Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

জগদ্দলে এটিএমে ভরার ৮৫ লক্ষ টাকা নিয়ে উধাও গাড়ি, পরে গাড়িটি মিললেও নিখোঁজ চালক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা ভর্তি গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন চালক। জানা গিয়েছে এটিমে ভরার জন্য প্রায় ৮৫ লক্ষ টাকা ছিল গাড়িটিতে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে জগদ্দল থানা এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ

জগদ্দলে এটিএমে ভরার ৮৫ লক্ষ টাকা নিয়ে উধাও গাড়ি, পরে গাড়িটি মিললেও নিখোঁজ চালক

শেষ আপডেট: 26 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা ভর্তি গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন চালক। জানা গিয়েছে এটিমে ভরার জন্য প্রায় ৮৫ লক্ষ টাকা ছিল গাড়িটিতে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে জগদ্দল থানা এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আতপুর শাখায়। এরপর তদন্তে নামে জগদ্দল থানার পুলিশ। গভীর রাতে নৈহাটি থেকে গাড়িটি উদ্ধার হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালক রাজ হালদারের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে ব্যাঙ্কের তরফে কোনও আধিকারিক সংবাদমাধ্যমে কিছু বলেননি। জানা গিয়েছে, গতকাল বিকেলে মেমো রিফিলিংয়ের জন্য টাকা ভর্তি গাড়ির নিরাপত্তারক্ষী ও কর্মীরা ব্যাঙ্কের ভিতরেই ছিলেন। সেই সময়ে নগদ ভর্তি গাড়িটি ব্যাঙ্কের বাইরে দাঁড় করানো ছিল। তাতেই বসেছিলেন চালক রাজ হালদার। এর পর ওই কর্মীরা কাগজপত্রের কাজ মিটিয়ে ব্যাঙ্ক থেকে বের হতেই দেখেন গাড়ি নেই। চালক রাজের মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যায় বলে খবর। জানা গিয়েছে, চালক রাজ হালদারের বাড়ি নৈহাটি এলাকাতেই। পুলিশ এখন খতিয়ে দেখছে , চালক নিজেই গাড়ি নিয়ে চম্পট দিয়েছে নাকি তাঁকে অপহরণ করে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তবে রাতে গাড়ি উদ্ধারের পর তাতে সমস্ত টাকা পাওয়া গিয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। এমনিতে ব্যাঙ্ক থেকে এটিএমে টাকা নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হয় তার বেশিরভাগটাই কোনও না কোনও এজেন্সির। ফলে যে এজেন্সির গাড়ি পিএনবির আতপুর শাখায় ভাড়া খাটত পুলিশ সেই সংস্থার কর্ণধারদেরও জেরা করতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে টাকা ভর্তি গাড়ি ও চালক উধাওয়ের ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

```