Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

হাওড়া স্টেশনে ব্যাগভর্তি বিরল কচ্ছপ উদ্ধার করল আরপিএফ, দেখুন ভিডিও

https://youtu.be/GL_JG6GPnB0 দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বুধবার রাতে হাওড়া স্টেশন (Howrah station) থেকে উদ্ধার হয়েছে পঁচিশটি বিরল প্রজাতির কচ্ছপ (turtles)। ইতিমধ্যেই গ্রেফতার এক পাচারকারী। পরে সেদিন রাতেই কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দ

হাওড়া স্টেশনে ব্যাগভর্তি বিরল কচ্ছপ উদ্ধার করল আরপিএফ, দেখুন ভিডিও

শেষ আপডেট: 29 July 2022 09:05

https://youtu.be/GL_JG6GPnB0

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বুধবার রাতে হাওড়া স্টেশন (Howrah station) থেকে উদ্ধার হয়েছে পঁচিশটি বিরল প্রজাতির কচ্ছপ (turtles)। ইতিমধ্যেই গ্রেফতার এক পাচারকারী। পরে সেদিন রাতেই কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রতিদিনের মত বুধবার রাতেও হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফের (RPF) অ্যান্টি ক্রাইম বিভাগের আধিকারিকরা। সেই সময় সন্দেহজনক ভাবে এক যাত্রীকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। এরপর ওই যাত্রীকে আটকে তার ব্যাগের ভেতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিরল প্রজাতির পঁচিশটি কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি স্টার টরটয়েজ নামে পরিচিত।

ক্লাসরুমে শিস দেওয়ায় ছয় ছাত্রের চুল কেটে নিলেন প্রধান শিক্ষিকা! আড়িয়াদহের স্কুলে অমানবিক কাণ্ড

এরপর সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে আটক করে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় কচ্ছপগুলো। হাওড়া জিআরপি থানার ওসি সিদ্ধার্থ রায় জানান, 'ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দক্ষিণ ভারত থেকে কচ্ছপগুলো নিয়ে আসা হয়েছিল।' তবে সেই পাচারকারী কচ্ছপগুলি নিয়ে কোথায় যাচ্ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।


```