Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

রোজভ্যালির আমনাতকারীরা টাকা ফেরত পাবে কবে? ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড কেলেঙ্কারি (Chit Fund Scam) নিয়ে ২০১৪ সালে তদন্ত শুরু করেছিল সিবিআই। ৯ বছর হয়ে গিয়েছে, সেই তদন্তের এখনও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এতদিনে রোজভ্যালি (Rose Valle

রোজভ্যালির আমনাতকারীরা টাকা ফেরত পাবে কবে? ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

শেষ আপডেট: 2 May 2023 06:07

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড কেলেঙ্কারি (Chit Fund Scam) নিয়ে ২০১৪ সালে তদন্ত শুরু করেছিল সিবিআই। ৯ বছর হয়ে গিয়েছে, সেই তদন্তের এখনও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এতদিনে রোজভ্যালি (Rose Valley Group of Companies Scam) কর্তা গৌতম কুণ্ডুর আরও ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)।

বাজেয়াপ্ত ওই সব সম্পত্তির মধ্যে রয়েছে গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রীর নামে থাকে বিমা পলিসি, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে থাকা জমি ও বাড়ি। এই সব সম্পত্তি আমানতকারীদের থেকে কিস্তিতে আদায় করা টাকায় কেনা হয়েছিল।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, সারদা চিট ফান্ড কাণ্ডে মানি ট্রেইল অর্থাৎ টাকার হাতবদল খুঁজে পেতে গোয়েন্দাদের হন্যে হতে হলেও রোজভ্যালির ক্ষেত্রে ততটা ছিল না। কারণ, সারদা কর্তা সুদীপ্ত সেন বস্তায় ভরে টাকা পাচার করেছিলেন বলে অভিযোগ। সেই টাকা কার কাছে পৌঁছেছে বা সত্যিই পৌঁছেছে কিনা তা পরে প্রমাণ করা চাপের। কিন্তু গৌতম কুণ্ডু স্থাবর সম্পত্তি করেছিলেন। মন্দারমনি, আন্দামান, ডুয়ার্স, কলকাতায় হোটেল, বিপুল পরিমাণ জমি, গাড়ি বাড়ি ইত্যাদি ছিল। ফলে সেগুলি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা উদ্ধার করা তুলনায় সহজ।

প্রশ্ন হল, তা কি আমানতকারীরা জীবদ্দশায় দেখে যেতে পারবেন?

গৌতম কুণ্ডু অনেক আগেই গ্রেফতার হয়েছেন। ২০১৫ সালের মার্চ মাস থেকে হিসাব মতো তাও প্রায় ৮ বছর হয়ে গিয়েছে। এখন তিনি জেলে বন্দি। এর আগে তাঁর ও তাঁর সংস্থার মোট ১১১৭.৭১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এবারের বাজেয়াপ্ত সম্পত্তি যোগ করার পর তা বেড়ে হয়েছে ১১৭১.৭১ কোটি টাকা।

রোজভ্যালির বিরুদ্ধে ইডি ও সিবিআই পৃথক তদন্ত চালাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তাঁর ও তাঁর থেকে যাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে দুটি চার্জশিট পেশ করেছে। অরুণ মুখোপাধ্যায়ের নামে একজনের এই মামলায় ৭ বছরের জেলও হয়েছে।

তবে অনেকের মতে, তদন্তের বহরেই স্পষ্ট যে ইদানীং নিয়োগ কাণ্ডে দুর্নীতির তদন্ত যে ভাবে আদালতের ঠেলায় জোরকদমে এগোচ্ছে, চিটফান্ড কাণ্ডে তেমনটা ঘটেনি। কারণ, আট বছর পর যখন সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, তখন এই ধারণা তৈরি হওয়া স্বাভাবিক যে মাঝে শীতঘুমে চলে গিয়েছিল তদন্ত। ফলে এই টাকা উদ্ধার থেকে আমানতকারীরা শেষমেশ আদৌ কোনও ফেরত পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেই তাঁদের মত।

নামের বানান, জন্ম তারিখ ভুলের গেরোয় আটকে টাকা! সরকারি বৃত্তি পাননি বহু পড়ুয়া


```