Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

হাওড়ায় পরপর পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, ডোমজুড়-পাকুড়িয়ায় ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা হাওড়ায় (Howrah)। প্রাণ গেল দু'জনের। ডোমজুড়, পাকুরিয়া দু'জায়গাতেই দুর্ঘটনা (Road accidents) ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুড়ের পার্বতীপুরে দুর্ঘটনা ঘটেছে (Roa

হাওড়ায় পরপর পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, ডোমজুড়-পাকুড়িয়ায় ভয়ঙ্কর ঘটনা

শেষ আপডেট: 11 August 2023 06:05

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া দুর্ঘটনা হাওড়ায় (Howrah)। প্রাণ গেল দু'জনের। ডোমজুড়, পাকুরিয়া দু'জায়গাতেই দুর্ঘটনা (Road accidents) ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুড়ের পার্বতীপুরে দুর্ঘটনা ঘটেছে (Road accidents)। মৃত্যু হয়েছে সন্তু মালিক(২৫) নামে স্থানীয় এক গয়না ব্যবসায়ীর। মৃতের পরিবারের লোকজন বলছেন, নতুন গাড়ি কিনেছিলেন সন্তু। দুই বন্ধুর সঙ্গে গাড়ি চালানো শিখছিলেন। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে একটি গাছে। ধাক্কার প্রাবল্য এতটাই ছিল যে গাড়িটির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সন্তুর। তাঁর দুই বন্ধুর অবস্থাও সঙ্কটজনক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকারই এক বাসিন্দা কমল সামন্ত বলেছেন, "মাস খানেক আগে গাড়িটা কিনেছিল সন্তু। রাতে রাস্তা ফাঁকা থাকত বলে রোজ গাড়ি চালানো শিখত। এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে ভাবতও পারছি না।"

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের ঘনঘটা, কলকাতা-সহ দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরে জারি কমলা সতর্কতা

অন্য দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে। ট্রেন চালক কৃষ্ণ মণ্ডলের (৪৫) মৃত্যু হয়েছে বাইক দুর্ঘটনায়। ট্রেন চালাতেন কৃষ্ণবাবু। জানা গেছে, গতকাল রাতে ডিউটি সেরে বাইকে চেপে বেলঘরিয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। পাকুড়িয়া ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে বাইকটিতে। সজোরে ধাক্কা বাইক থেকে ছিটকে পড়েন কৃষ্ণবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটি ধরা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি দুর্ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।


```