Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পুলিশ মাসে ৫০ হাজার তুলত এগরার বাজি কারখানা থেকে, অভিযোগ শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে এগরার (Egra) বিস্ফোরণ স্থলে গিয়ে পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন খাদিকুল গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। যান বিস্ফোরণ স্থলেও। তারপর সাংবাদিকদের সামন

পুলিশ মাসে ৫০ হাজার তুলত এগরার বাজি কারখানা থেকে, অভিযোগ শুভেন্দুর

শেষ আপডেট: 17 May 2023 09:24

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে এগরার (Egra) বিস্ফোরণ স্থলে গিয়ে পুলিশ ও শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন খাদিকুল গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। যান বিস্ফোরণ স্থলেও। তারপর সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, “এগরা থানা এই বেআইনি বাজি কারখানা থেকে মাসকাবারি ৫০ হাজার টাকা তুলত” (Police used to take rs 50000 every month from the illegal firecracker factory)।

শুধু তাই নয়। শুভেন্দুর এও অভিযোগ, কারখানার মালিক ভানু বাগ তৃণমূল কংগ্রেসকেও বোমা সাপ্লাই দিত। বিরোধী দলনেতার বক্তব্য, পুলিশ টাকা পেত বলেই আজকে রমরম করে এই বেআইনি বাজি কারখানা চলছিল।
দু’বছর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের সংগঠন দেখতেন শুভেন্দু। তাঁর এই অভিযোগের পর প্রশ্ন উঠেছে, তখন এই ভানু বাগকে কি চিনতেন না তিনি?

এখনও ফেরার মালিককে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওই বাজি কারখানার মালিককে গতবছর গ্রেফতার করা হয়েছিল। তারপর সে কোর্ট থেকে জামিন পেয়ে যায়। এদিন শুভেন্দু প্রশ্ন তুলে বলেন, তারমানে বুঝুন, পুলিশ এমন কেস সাজিয়েছিল যাতে তার জামিন পেতে সুবিধা হয়।

এই ভানু বাগ ২০১৩ সালে পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। বিরোধী দলনেতার বক্তব্য, ২০১৮ সালে এই ভানু তাঁর ছেলের বউকেও তৃণমূলের টিকিটে পঞ্চায়েতে প্রার্থী করেছিল। এই পঞ্চায়েতটি দু’মাস আগে বিজেপি ও নির্দল মিলে দখল করেছে। যা নিয়ে মঙ্গলবার মন্তব্য করেছিলেন মমতা।

পুলিশের যে গাফিলতি ছিল তা মঙ্গলবার নিজেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সব মিটুক, তারপর ওখানকার আইসিকে শোকজ করা হবে। কেন তিনি নজর রাখেননি তা বলতে হবে।’

গতকাল দেখা গিয়েছিল পুলিশের উপর জনরোষ আছড়ে পড়েছে খাদিকুলে। এগরা থানার আইসিকে মেরে জামাকাপড় ছিঁড়ে দিয়েছিলেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। তাঁরাও বলেন, পুলিশ ভানুর বাজি কারখানা থেকে মাসোহারা পেত। তাই চোখ বুজে ছিল। প্রসঙ্গত, ভানুর এক ভাইও বেশ কয়েকবছর আগে বাজি বিস্ফোরণে মারা গিয়েছিলেন। তবু জীবনের বাজি নিয়েই বেআইনি এই কারখানা বছরের পর বছর ধরে চালিয়ে গিয়েছে সে।

এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ফুঁসছে গ্রাম, বিস্ফোরণের পরই পালিয়েছে মালিক


```