Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শ্মশানের পাশে মুখ থুবড়ে পড়ে পুলিশকর্মীর মৃতদেহ! খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সাতসকালে রাস্তার ধারে শ্মশানের (burning ghat) পাশ থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর (police) দেহ (deadbody)। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) এলাকায়। খুন নাকি

শ্মশানের পাশে মুখ থুবড়ে পড়ে পুলিশকর্মীর মৃতদেহ! খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 8 February 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সাতসকালে রাস্তার ধারে শ্মশানের (burning ghat) পাশ থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর (police) দেহ (deadbody)। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) এলাকায়। খুন নাকি দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বারুইপুর জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং পেয়েছিলেন তিনি।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, "সকালবেলায় রাস্তায় বেরিয়ে দেখি এক ব্যক্তি মুখ থুবড়ে পড়ে রয়েছেন। সঙ্গে-সঙ্গে বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারি এই ব্যক্তিও পুলিশেই কাজ করতেন। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা বলতে পারব না।"

দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনার জেরে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। এই বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"

বাসন্তীতে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, নির্বাচনের আগে গ্রামে অশান্তির আশঙ্কা


```