Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

Panchayat Agitation: প্রতিশ্রুতি দেওয়ার পরেও তৈরি হয়নি রাস্তা! পঞ্চায়েত অফিসে বিক্ষোভ আদিবাসীদের

দ্য ওয়াল ব্যুরোঃ রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ (Panchayat Agitation) দেখালেন গ্রামবাসীরা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিস খুলতে না দেওয়ার হুমকিও দেন বিক্ষোভকারীরা। লাঠি, হাঁসুয়া, কুড়ুল ও তীর-ধনুক নিয়ে মঙ্গলবার এভাব

Panchayat Agitation: প্রতিশ্রুতি দেওয়ার পরেও তৈরি হয়নি রাস্তা! পঞ্চায়েত অফিসে বিক্ষোভ আদিবাসীদের

শেষ আপডেট: 29 March 2022 18:13

দ্য ওয়াল ব্যুরোঃ রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ (Panchayat Agitation) দেখালেন গ্রামবাসীরা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিস খুলতে না দেওয়ার হুমকিও দেন বিক্ষোভকারীরা। লাঠি, হাঁসুয়া, কুড়ুল ও তীর-ধনুক নিয়ে মঙ্গলবার এভাবেই বিক্ষোভে সামিল হল বর্ধমানের (Bardhaman) বণ্ডুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, ২০১৪ সাল থেকে গ্রামে রাস্তা (Road) তৈরির দাবি জানানো হয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে। এতে কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে এবার পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান।

আরও পড়ুনঃ গন্ডার গণনা শুরু, চ্যাম্পিয়ন-কান কাটাদের গুনতে বিরাট আয়োজন, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

স্থানীয় বাসিন্দা বাঁহা মাণ্ডি বলেন, "রাস্তা যতদিন না হচ্ছে, ততদিন পঞ্চায়েত বন্ধ থাকবে। এতবার বলার পরেও রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেই। ওঁরা আমাদের মানুষ ভাবে না, জানোয়ার ভাবে।" আরেক স্থানীয় বাসিন্দা রবিলাল হাঁসদা জানান, "দীর্ঘ ৫-৬ বছর ধরে রাস্তা তৈরির কথা বলেছি। তবুও প্রশাসন আমাদের কোথায় কান দিচ্ছে না। নেতাদের প্রতিশ্রুতিই সার। ভোটের পর আর কাউকেই দেখা যায় না। তাই আমরা পঞ্চায়েতে তালা মেরে দিয়েছি।"

যদিও পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী জানিয়েছেন, "সমস্যার কথা সবার জানা। জমি সমস্যার জন্যই রাস্তাটি করা যাচ্ছে না। রাস্তাটি নির্মাণের জন্য যে জমির প্রয়োজন তা ব্যক্তি মালিকানায় থাকায় সমস্যা হচ্ছে। জমির মালিকরা জমি দিতে চাইছেন না। বিডিওকে জানিয়েছি বিষয়টা।"

আরও পড়ুনঃ বাঁকুড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা! স্কুল থেকে ফেরার পথেই ট্রাকের ধাক্কায় শেষ দুই ছাত্র

মঙ্গলবার সকালে ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও মৃণালকান্তি বিশ্বাস ঘটনাস্থলে আসেন। তাঁর আশ্বাস পেয়ে শেষে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।


```