
শেষ আপডেট: 6 October 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: হীরাপুরের বটতল গ্রাম (Bardhaman)। সেখানেই রয়েছে এই আজব গাছ। এই জেলার বারাবনির ভানোড়ার কাছে তিন মাথার তালগাছ (Palm Tree) দেখতে এতদিন ভিড় বাড়ছিল। এবার হীরাপুরের বটতল গ্রাম হারিয়ে দিল ভানোড়াকে। একটা তাল গাছ থেকে এখানে বেরিয়ে এসেছে দশ মাথা! যা দেখতে ক্রমশ ভিড় বাড়ছে।
আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ ওরাং জানান, আগে এখানে কালীপুজো হত। সামর্থ্য না থাকার কারণে পুজো বন্ধ হয়ে যায়। তবে তিনি চেষ্টা করবেন এলাকাটা পরিষ্কার করে আবার পুজো শুরু করতে।
কৃষিবিজ্ঞানী অনীশ দাস জানান, জিনঘটিত কারণ বা অভিযোজন সংক্রান্ত কোনও কারণে একটা গাছের দশটা মাথা হতে পারে। এটা খুব একটা বিরল ঘটনা নয়।