Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অনলাইন অ্যাপে লোন নিয়ে হ্যাকারের খপ্পরে, আপত্তিকর ছবি ছড়িয়ে যাচ্ছে পরিবারে

দ্য ওয়াল ব্যুরো: পয়সা কার না দরকার? কিন্তু দরকারের সময় পয়সা তো সবসময় হাতে থাকে না। তখন ধার (online loan scam) নিতে হয়। এই ধার আপনি আপনার কোনও পরিচিতর কাছ থেকে নিতে পারেন, চড়া সুদে (high rate) ব্যাঙ্ক থেকে নিতে পারেন, আবার নিতে পারেন

অনলাইন অ্যাপে লোন নিয়ে হ্যাকারের খপ্পরে, আপত্তিকর ছবি ছড়িয়ে যাচ্ছে পরিবারে

শেষ আপডেট: 16 July 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো: পয়সা কার না দরকার? কিন্তু দরকারের সময় পয়সা তো সবসময় হাতে থাকে না। তখন ধার (online loan scam) নিতে হয়। এই ধার আপনি আপনার কোনও পরিচিতর কাছ থেকে নিতে পারেন, চড়া সুদে (high rate) ব্যাঙ্ক থেকে নিতে পারেন, আবার নিতে পারেন আরবিআই (RBI) স্বীকৃত কোনও লোন কোম্পানির কাছ থেকে।

কিন্তু কোনও তথ্য যাচাই না করে ফোনে অ্যাপ ডাউনলোড করেই যদি লোন পেয়ে যান, তাহলে সেই সুবিধা কেন ছাড়বেন সেটাই ভাবছেন তো? ছাড়বেন কারণ আপনার ফোন হ্যাক হতে পারে, আপনার ছবি সুপারইম্পোজ করে আপনার পরিবারের কাছে পাঠিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা হতে পারে বা আপনার পরিবারের গোপনীয়তা নষ্ট হতে পারে, অসম্মানিত হতেও পারেন।

ভাবছেন লোন নেওয়ার জন্য এত কিছু? হ্যাঁ। এত কিছু মোবাইল অ্যাপের মাধ্যমে লোন নেওয়ার জন্যই। হাওড়া বকুলতলার বাসিন্দা জয় চক্রবর্তী। একটি বেসরকারি সংস্থায় চাকুরিজীবি তিনি। কিছুদিন আগে মোবাইলে একটি লোন অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে দশ হাজার টাকা লোন নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই শুরু হয় অত্যাচার। প্রতারণার ফাঁদে পড়েন জয়। শুরু হয় ব্ল্যাকমেলিং। মহিলাদের আপত্তিকর ছবি তার সাথে সুপার ইম্পোজ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিচিতদের কাছে। এমনকি দেওয়া হচ্ছে খুনের হুমকিও। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি।

স্মল ক্রেডিট লোন। অল্প সুদে লোন পাওয়ার আশায় অনেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোন নিয়ে নিচ্ছেন। আর তারপরেই পড়ছেন বিপদে। সাইবার ক্রাইম এক্সপার্ট সম্রাট মুখার্জী জানালেন এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কি করবেন আর কি নয়।

দেখে নিন একনজরে :

  • লোন নেওয়ার আগে অবশ্যই যে কোম্পানি বা অ্যাপের থেকে লোন নিচ্ছেন, আরবিআই-এর সাইট চেক করে দেখুন সেই নাম আছে কিনা।
  • যদি না থাকে সেই সব অ্যাপ বা কোম্পানির কাছ থেকে লোন নেবেন না।
  • এই ধরনের নন-ভেরিফায়েড অ্যাপগুলিকে ফোনে না রাখায় ভাল। আনইন্সটল করে দিন।
  • কোনও রকম ব্ল্যাকমেলিং-এর শিকার হলে তা অবশ্যই পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে জানান।
  • পারতপক্ষে এই ধরনের লোন অ্যাপ এড়িয়ে চলুন।
  • হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে প্রোফাইল পিকচার, স্ট্যাটাস সব ‘অনলি মাই কন্ট্যাক্টস’ করে রাখুন।
  • হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হলে পারমিশন চেয়ে নোটিফিকেশন আসবে তেমন সেটিংস করে রাখুন।

এধরনের সাইবার ক্রাইম অপরাধীদের ধরা খুব কঠিন। কারণ এরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন ও চ্যাট করে। সেই নম্বর বিশেষ পদ্ধতিতে জেনারেট করে নেয়। ইন্টারনেট প্রটোকলে সেই নম্বরের খোঁজ করা প্রায় অসম্ভব।

গুগুল প্লে স্টোর কিংবা অন্য কোনও সাইট থেকে বেআইনি লোন অ্যাপ ডাউনলোড করে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করলেই আপনার সমস্ত কন্ট্যাক্টস চলে যাবে প্রতারকদের কাছে। লোন পেয়ে যাবেন ঠিকই, কিন্তু এরপর আপনার ফোন থেকে ছবি নিয়ে সুপারইম্পোজ করে শুরু হবে ব্ল্যাকমেইল। টাকা না দিলে আপনার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুমকি আসতে থাকবে। পুলিশের মতে, এই ধরনের সাইবার ক্রাইম এখন টাকা হাতাবার নতুন পদ্ধতি। হাওড়া কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় প্রায় প্রতিদিনই এই ধরনের অভিযোগ জমা পড়ছে। তাই সচেতন থাকুন। এই ধরনের কোনও অ্যাপ ডাউনলোড করার আগে আরবিআই- এর সাইটে গিয়ে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন।

ব্যারাকপুর কি বদলাবে না, ১৫ দিনে তিন খুন জগদ্দলে, মুড়িমুড়কির মতো বোমাবাজি


```