Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

দক্ষিণ লন্ডভন্ড হলেও উত্তরবঙ্গে আঁচ লাগেনি, বিধায়ক শঙ্কর খুশি, কারণ হাতরাচ্ছেন গৌতম দেব

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ ও মালদা উত্তর ও দার্জিলিং কেন্দ্রে ভাল মার্জিনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। 

দক্ষিণ লন্ডভন্ড হলেও উত্তরবঙ্গে আঁচ লাগেনি, বিধায়ক শঙ্কর খুশি, কারণ হাতরাচ্ছেন গৌতম দেব

গৌতম দেব-শঙ্কর ঘোষ

শেষ আপডেট: 5 June 2024 19:42

দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সবুজ ঝড়ে যখন দক্ষিণবঙ্গে লন্ডভন্ড পদ্ম শিবির,তখন উত্তরবঙ্গে গেড়ুয়া ঝড় অব্যাহতই রইল। দক্ষিণে একের পর এক কেন্দ্র হাতছাড়া হলেও কোচবিহার এবং দক্ষিণ মালদহ বাদ দিয়ে বাকি আসনগুলিতে নিজেদের আধিপত্য বজায় রাখল বিজেপি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ ও মালদা উত্তর ও দার্জিলিং কেন্দ্রে ভাল মার্জিনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। 

দার্জিলিঙে জয়ী হয়েছেন রাজু বিস্তা। জলপাইগুড়িতে জয়ী হয়েছেন ডাক্তার জয়ন্ত রায়। পাহাড় তো বটেই, শিলিগুড়ির সমতলে দু-একটি ওয়ার্ড ছাড়া প্রায় সবক'টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। শহরের পুরনিগম রয়েছে তৃণমুলের দখলে। সেখানে কীভাবে এমন ফলাফল সম্ভব,তার হিসাব মেলাতে পারছেন না মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, তাঁর দায়িত্বে থাকা জলপাইগুড়িও কীভাবে ছিনিয়ে নিল বিজেপি, তার চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন তিনি। গৌতম দেব বলেন, "পাহাড় ও সমতলে এবার অপ্রত্যাশিত ফলাফল করেছে তৃণমুল। হারের কারণ খতিয়ে দেখছি আমরা। কেন মানুষ আমাদের থেকে মুখ ঘোরালেন তা বিশ্লেষণ করে দেখা হবে।"

অন্যদিকে উত্তরবঙ্গের মানুষ ফের বিজেপির উপর আস্থা রাখায় খুশি শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, "শিলিগুড়িতে ব্যাপক ভোটে লিড নিয়েছে রাজু বিস্তা। তাঁর কাজের জন্যই মানুষ তাঁকে ফের সাংসদ হিসেবে বেছে নিয়েছেন। সেই জন্য মানুষকে ধন্যবাদ।"


```