Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় এনআইএ, প্রবীর মাহাতো খুন ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকে অভিযুক্ত নেতা

দ্য ওয়াল ব্যুরো: প্রবীর মাহাতো খুনের ঘটনা ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় ছত্রধর মাহাতোকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইল এনআইএ। কিছুদিন আগে প্রধান বিচারপতির কাছে এই আর্জি নিয়ে মামলা করেছিল এনআইএ। আজ সেই মামলার শুনানিতে এনআইএ কোর্টে

ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় এনআইএ, প্রবীর মাহাতো খুন ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকে অভিযুক্ত নেতা

শেষ আপডেট: 18 January 2021 16:41

দ্য ওয়াল ব্যুরো: প্রবীর মাহাতো খুনের ঘটনা ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় ছত্রধর মাহাতোকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইল এনআইএ। কিছুদিন আগে প্রধান বিচারপতির কাছে এই আর্জি নিয়ে মামলা করেছিল এনআইএ। আজ সেই মামলার শুনানিতে এনআইএ কোর্টের কাছে হলফনামা পেশ করার সময় চায়। আগামী ২০ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার। ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলায় যোগসাজশের অভিযোগ রয়েছে ছত্রধরের বিরুদ্ধে। আচমকাই লকডাউনের মধ্যে ৩০ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দু'টি মামলায় এনআইএ-কে ফের তদন্তের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। এর পরে গত বছর অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তে তৎপর হয়েছে এনআইএ। গত বছর ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে যোগ দেন ছত্রধর মাহাতো। তার কয়েক মাস পরে এই মামলায় পরপর দু’দিন ছত্রধরকে ঝাড়গ্রামের শালবনিতে কোবরা ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। এবার তাঁকে হেফাজতে নিতে আবেদন জানাল তারা। ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুর গ্রামে খুন হন সিপিআইএম নেতা প্রবীর মাহাতো। সেই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ও বর্তমানে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছত্রধর জড়িত বলে অভিযোগ। এই মামলায় ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সাংবাদিক ছদ্মবেশে পুলিশ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়। ২০১২ সালের মে মাসে ছত্রধরকে দোষী সাব্যস্ত করা হয়। এর চার সপ্তাহের মধ্যেই আদালত ছত্রধর মাহাতোকে রাজনৈতিক বন্দির তকমা দেয়। এই মামলায় ৩৭ জন আসামী ছিলেন। এখন ২৭ জন জীবিত।

```