
শেষ আপডেট: 5 January 2019 18:30
ভুটানের নেমপ্লেট লেখা গাড়ি জলপাইগুড়িতে ঢোকার খবর গোপন সূত্রে টাস্ক ফোর্সের কাছে আসে । শনিবার দুপুরেই BP-2-A/5173 নম্বরের গাড়িটিকে ডুয়ার্সের নাগরাকাটার কাছে দেখা যায় । খবর পেয়েই গাড়িটির উপর টাস্ক ফোর্সের নজরদারি শুরু হয় । নাগরাকাটার শুল্কাপাড়ায় সাধারণ পোশাকে নজরদারি চালাচ্ছিল সঞ্জয় দত্তের টিম ।
সঞ্জয় দত্ত জানাচ্ছেন, তাদের উপর নজর রাখা হচ্ছে বুঝে গাড়ির গতি বাড়ায় চালক । তিন পাচারকারীর মধ্যেই একজন গাড়ি চালাচ্ছিল । টাস্ক ফোর্সের সামনে দিয়েই দ্রুত গতিতে গাড়িটি চলে যায় । তখনই অ্যাডভান্স টিমকে অ্যালার্ট করেন সঞ্জয় দত্ত । ধাওয়া করা হয় গাড়িটিকে । শনিবার গভীর রাতে চলে মিশন, যা সাফল্য পায় কয়েক মিনিটের মধ্যেই । গাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে টাস্ক ফোর্স । পাচারকারীদের ব্যাগ তল্লাশি করেই প্রাণীদের দেহাংশ উদ্ধার করা হয় ।
শ্রদ্ধা জানাতে পিঠে ৫৬০ জন শহীদের ট্যাটু!
ধৃত তিন জনের মধ্যে একজন সরকারি স্কুলের লাইব্রেরিয়ান, অন্য দুই জন ভুটানের সরকারি ঠিকাদার । তিন জনেই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত, যা জেরায় স্বীকারও করেছে তারা । উদ্ধার হওয়া প্রানীদের দেহাংশ অসম থেকে আনা হয়েছে বলে খবর । শিলিগুড়িতেও রয়েছে এই পাচারচক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজন । যাদের খোঁজে টাস্ক ফোর্স ।