Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

প্রেমিকার জন্মদিনের কেকে বিষ মিশিয়ে খাওয়ানো হল প্রেমিককে! যুবকের মৃত্যুতে তুলকালাম ঘোলায়

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের কেকে বিষ মিশিয়ে খাইয়ে প্রেমিককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার ঘোলায়। মৃতের নাম রাকেশ আলি (২৪)। মুড়াগাছার বাসিন্দা রাকেশের সঙ্গে ঘোলার বাসিন্দা প্রিয়

প্রেমিকার জন্মদিনের কেকে বিষ মিশিয়ে খাওয়ানো হল প্রেমিককে! যুবকের মৃত্যুতে তুলকালাম ঘোলায়

শেষ আপডেট: 19 February 2020 03:12

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের কেকে বিষ মিশিয়ে খাইয়ে প্রেমিককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার ঘোলায়। মৃতের নাম রাকেশ আলি (২৪)। মুড়াগাছার বাসিন্দা রাকেশের সঙ্গে ঘোলার বাসিন্দা প্রিয়ঙ্কা চক্রবর্তী নামের এক তরুণীর সম্পর্ক হয়। রাকেশের পরিবারের দাবি, দুই পরিবার কথা বলে এই সম্পর্ক মেনে নিয়েছিল। স্বাভাবিক ভাবে চলছিল রাকেশ-প্রিয়ঙ্কার সম্পর্কও। কিন্তু এর মধ্যেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। মেয়েটির পরিবার আর্থিক ভাবে তেমন স্বচ্ছল নয়। রাকেশের পরিবারের দাবি, প্রতিদিন রাকেশ নির্দিষ্ট পরিমাণ টাকা বান্ধবীর হাতে তুলে দিতেন। কিন্তু ৫ ফেব্রুয়ারি থেকে পরপর তিনদিন কাজের চাপে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। ৯ ফেব্রুয়ারি ছিল প্রিয়ঙ্কার জন্মদিন। ওইদিনই ঘটে এই ঘটনা। অভিযোগ, প্রিয়ঙ্কার জন্মদিন উপলক্ষে ওইদিন সন্ধেবেলা ফুল আর চকোলেট নিয়ে রাকেশ তাঁদের বাড়িতে যান। গিয়ে দেখতে পান সুমন নামের এক যুবক সেখানে রয়েছেন। তাঁদের আরও অভিযোগ, প্রিয়ঙ্কার বাবা কল্যাণ চক্রবর্তী ও সুমন মিলে জন্মদিনের কেকে বিষ মিশিয়ে রাকেশকে খাইয়ে দেয়। বেধড়ক পেটানোও হয় তাঁকে। গুরুতর অবস্থায় রাকেশকে প্রথমে পাণিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিনই থানায় অভিযোগ দায়ের করে রাকেশের পরিবার। তদন্তকারী অফিসার হাসপাতালেই রাকেশের জবানবন্দি নেন। জানা গিয়েছে, পুলিশকে রাকেশ বলেছেন বিষ মেশানো কেক খাওয়ানোর ঘটনা। মঙ্গলবার দুপুরে সাগর দত্ত হাসপাতালেই মৃত্যু হয় রাকেশের। এরপরই এলাকার মহিলারা এবং রাকেশের বন্ধুবান্ধব মিলে চড়াও হত প্রিয়ঙ্কাদের বাড়িতে। তরুণীর বাবা কল্যাণবাবুকে তুলে নিয়ে এসে আটকে রাখে একটি ঘরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। দাবি তোলেন, সুমন নামের ওই যুবককে গ্রেফতার করতে হবে। তাঁদের অভিযোগ, উপর উপর সম্পর্কে রাজি হয়েও সুমনের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিলেন কল্যাণবাবু। পথের কাঁটা সরাতেই রাকেশকে বিষ খাওয়ানো হয়েছে। পুলিশের সামনে তাঁরা অভিযোগ তোলেন, সুমনকে দিয়ে বিষ মেশানো কেক খাইয়ে রাকেশকে খুনের ছক করেছিলেন কল্যাণবাবু। পরে কল্যাণবাবুকে উদ্ধার করে ঘোলা থানার পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত হচ্ছে। রাকেশের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

```