Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অনুব্রতর বিরুদ্ধে ফের বিস্ফোরক সিদ্দিকুল্লা, মারধর-হুমকির অভিযোগ কেষ্টবাহিনীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যেন শেষই হতে চাইছে না পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। কিছুদিন আগেই তিনি অভিযোগ করেছিলেন, তাঁর অনুগামীদের গাঁজা কেসে ফাঁসাচ্ছ

অনুব্রতর বিরুদ্ধে ফের বিস্ফোরক সিদ্দিকুল্লা, মারধর-হুমকির অভিযোগ কেষ্টবাহিনীর বিরুদ্ধে

শেষ আপডেট: 4 December 2020 14:53

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যেন শেষই হতে চাইছে না পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। কিছুদিন আগেই তিনি অভিযোগ করেছিলেন, তাঁর অনুগামীদের গাঁজা কেসে ফাঁসাচ্ছেন অনুব্রত। এবার তিনি কেষ্টবাহিনীর বিরুদ্ধে তাঁর অনুগামীদের মারধর, হুমকির অভিযোগ তুললেন। শুক্রবার এক কর্মসূচি থেকে ফেরার পথে বর্ধমান সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। সেখানে সিদ্দিকুল্লা বলেন, বীরভূমের গরম হাওয়া বর্ধমানে ঢুকুক তা তিনি চান না। তিনি ইচ্ছে করলেই মঙ্গলকোটে বড় বড় মিছিল করতে পারেন। কিন্তু তিনি দলের শৃঙখলাবদ্ধ কর্মী। তিনি দলের নিয়ম মেনে চলেন। সিদ্দিকুল্লা আরও বলেন, তিন বছর আগে বোলপুর গেষ্ট হাউসে একটি বৈঠকে সমাধানসূত্র খোঁজার চেষ্টা হয়। সেখানে সুব্রত বক্সী উপস্থিত ছিলেন। অনুব্রত-সহ ছ’জন সেখানে ছিলেন। সেই বৈঠকে সুব্রত বক্সী সবাইকে মিলেমিশে কাজ করার কথা বলেছিলেন। কিন্তু তারপরও অনুব্রত ও তাঁর দলবল সেটা মানেনি বলেই অভিযোগ করেছেন তিনি। মন্ত্রীর অভিযোগ, বারবার ঝামেলা করছে কেষ্টবাহিনী। তাঁর অনুগামীদের মারধোর করছে, হুমকি দিচ্ছে। বাংলা আবাস যোজনায় অনেকেই ঘর পাচ্ছেন না। তাঁরা অভিযোগ করতে এলে তাঁদের শাসানো হচ্ছে বলেও অভিযোগ করেছে তিনি। এতে দলের ক্ষতি হচ্ছে বলেই মত তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে অনেক কাজ করা স্বত্ত্বেও তার সুফল মানুষ পাচ্ছেন না বলেই অভিযোগ সিদ্দিকুল্লার। দলীয় মন্ত্রীর এই অভিযোগের জবাবে অবশ্য কোনও মন্তব্য করেননি অনুব্রত মণ্ডল। এর আগে সিদ্দিকুল্লা অভিযোগ করেন, মঙ্গলকোটে অজয় নদের ধারে ২২ টি বালিঘাট আছে। এগুলি বৈধ ঘাট। কিন্তু সেখানে একই স্লিপ দিয়ে এক গাড়ির জায়গায় বেশী সংখ্যক বালি বোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এ সবই হচ্ছে অনুব্রত মণ্ডলের মদতে। দেখার কেউ নেই। মঙ্গলকোটের বিধায়ক হলেন সিদ্দিকুল্লা। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভূক্ত পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা কেন্দ্র আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর বিরুদ্ধে সিদ্দিকুল্লার ক্ষোভ আগেও ছিল। অনুব্রতর অধীনে যে তিনি কাজ করতে অরাজি তা আগেও অনেকবার প্রকাশ্যে বলেছেন সিদ্দিকুল্লা। ফের একবার নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি।

```