Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত খড়্গপুরের কয়তা, আহত ৬

দ‍্য ওয়াল ব‍্যুরো, পশ্চিম মেদিনীপুর: এলাকা দখল নিয়ে উত্তপ্ত খড়্গপুরের কয়তা। বুধবার সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি’র মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের বোমাবাজিতে জখম হয়েছেন ছয় জন। আহতরা ভর্তি রয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, এই ঘটনা

তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত খড়্গপুরের কয়তা, আহত ৬

শেষ আপডেট: 31 October 2018 20:10

দ‍্য ওয়াল ব‍্যুরো, পশ্চিম মেদিনীপুর: এলাকা দখল নিয়ে উত্তপ্ত খড়্গপুরের কয়তা। বুধবার সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি’র মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের বোমাবাজিতে জখম হয়েছেন ছয় জন। আহতরা ভর্তি রয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, এ দিন জননী সুরক্ষা কার্ডে স্বাক্ষর করানোর জন্য পলশা গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন কয়তা গ্রামের বাসিন্দারা। এলাকার বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের কার্ডে সই করেননি তৃণমূলের পঞ্চায়েত সদস্য মলয় জানা। এর জেরেই গন্ডগোলের সূত্রপাত হয় এ দিন সকালে। কার্ডে সই না করায় প্রতিবাদ করেন বিজেপি সমর্থকরা।  অভিযোগ এরপরেই তাদের উপর চড়াও হয় তৃণমূল। অন্তরা ভট্টাচার্য জানিয়েছেন, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি। ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। অন্যদিকে বিজেপি’র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। তাঁদের অভিযোগ, বিজেপি’র লোকেরাই গা জোয়ারি করেছে। গন্ডগোল শুরু করেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালিয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূলের নেতারা। দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়্গপুরের কয়তা গ্রাম। বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজিরও অভিযোগ এনেছে বিজেপি।

```