
শেষ আপডেট: 1 June 2019 14:30
স্থানীয় পাবড়া মোড়ে নিহত কাজল মণ্ডলের স্মরণ সভায় বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু এই খুনের ঘটনায় বিজেপি-র দিকে আঙুল তুলেছেন। তাঁর কথায়, “কয়েক জন গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় যুক্ত বাকিরাও যাতে শাস্তি পান তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দলের পক্ষ থেকে দাবি জানানো হবে।” যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বাঁকুড়া আসন এ বার হাতছাড়া হয়েছে তৃণমূলের। বর্ষীয়ান নেতা তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে সংসদে গিয়েছেন বিজেপি-র সুভাষ সরকার। সদ্য জেতা সাংসদের নাম করে জঙ্গল মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার নেতা বলেন, “শান্তি আর উন্নয়নের নাম করে বড় বড় কথা বলে ওরা জিতেছেন। কী পরিস্থিতি চলছে ওঁর নিজের এসে দেখা উচিত।” সিপিএম এবং বিজেপি-কে এক ব্র্যাকেটে রেখে পরিবহণমন্ত্রী বলেন, “এই এলাকায় দশকের পর দশক সিপিএমের হার্মাদরা লাল জামা পরে অত্যাচার চালিয়েছে। এখন তারাই রঙ বদলে গেরুমা জামা পরে এই কাণ্ড ঘটাচ্ছে। বিজেপি তাদের নিয়ন্ত্রণ করার পরিবর্তে প্রশ্রয় দিচ্ছে।”