Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

কলকাতায় ফিরলেন প্রসেনজিৎ-সৃজিত, নিজেকে কোয়ারিন্টাইনে রাখবেন বুম্বাদা

দ্য ওয়াল ব্যুরো: গতকাল লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন টলিউডের অভিনেতা জিৎ ও অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় পা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফিরে প্রসেনজিৎ

কলকাতায় ফিরলেন প্রসেনজিৎ-সৃজিত, নিজেকে কোয়ারিন্টাইনে রাখবেন বুম্বাদা

শেষ আপডেট: 19 March 2020 06:14

দ্য ওয়াল ব্যুরো: গতকাল লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন টলিউডের অভিনেতা জিৎ ও অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় পা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফিরে প্রসেনজিৎ জানিয়েছেন, নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন তিনি। দক্ষিণ আফ্রিকায় কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'এর শ্যুটিং করছিলেন প্রসেনজিৎ ও সৃজিত। কিন্তু করোনা আতঙ্কের মাঝে শ্যুটিং মাঝপথে ছেড়েই কলকাতায় ফিরলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে দুবাই থেকে বিমানে কলকাতায় পা দেন তাঁরা। বিমানবন্দরে নেমে প্রসেনজিৎ বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকতে কোনও অসুবিধে হয়নি তাঁর। আপাতত বাড়িতে ১০ দিনের বেশি নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন অভিনেতা। অন্যদিকে বুধবার সকালে ৭টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পা দেন জিৎ ও মিমি। বিমানবন্দরে দেখা যায় মুখে মাস্ক পরে ঘুরছেন জিৎ। মিমির মুখে অবশ্য মাস্ক ছিল না। বিমানবন্দরের বাইরে সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা বলেন মিমি। তিনি জানান, বিদেশ থেকে ফেরায় অবশ্যই এখন কিছুদিন নিজেকে আইসোলেশনে রাখবেন। সব রকমের সুরক্ষার ব্যবস্থা নেবেন। কারণ এই মুহূর্তে যাঁরা বিদেশ থেকে ফিরছেন তাঁদের নিজেদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। লন্ডনে এই করোনা মোকাবিলায় বিশেষ সতর্কতা তাঁর চোখে পড়েনি বলেই জানিয়েছেন মিমি। তিনি বলেন, খুব একটা কাউকে মাস্ক পরে ঘুরতে দেখা যাচ্ছিল না। তবে দুবাই বিমানবন্দরের এরকম ফাঁকা চেহারা কোনও দিন তিনি দেখেননি বলে জানিয়েছেন যাদবপুরের সাংসদ। কয়েক দিন আগে শ্যুটিংয়ের জন্য লন্ডনে উড়ে যান মিমি। যাওয়ার আগে নিজের মাস্ক পরা একটা ছবি টুইটারে শেয়ারও করেছিলেন তিনি। সেখানে তিনি লেখেন, “কমিটমেন্টের জন্য যেতেই হচ্ছে। তবে সবরকমের সুরক্ষা নেব।” মঙ্গলবার জিৎ টুইট করে বলেন, এই করোনা ত্রাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব পুরো শ্যুটিং ইউনিট দেশে ফিরে আসবে। লন্ডনে নিজেদের পরের ছবি ‘বাজি’র শ্যুটিং করতে গিয়েছিলেন জিৎ ও মিমি। তবে মিমির মাস্ক না পরে বিমানবন্দরের বাইরে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় শুরু হয়েছে সমালোচনা। অনেকেই বলেছেন, কী ভাবে বিদেশ থেকে ফিরে কোনও সুরক্ষা ছাড়াই মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলেন তিনি। তিনি জন প্রতিনিধি। তাঁর আরও একটু সতর্ক থাকা উচিত ছিল।

```