Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

অর্জুন সিংয়ের বাড়িতে ফের পুলিশের হানা, পরোয়ানা না থাকায় তল্লাশিতে বাধা, হেনস্থার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে ফের তল্লাশি করতে গেল পুলিশ। দলে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশকর্তা। পুলিশ দাবি করেছে, এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা জানতে পেরেছে অভিযুক্তের এক স

অর্জুন সিংয়ের বাড়িতে ফের পুলিশের হানা, পরোয়ানা না থাকায় তল্লাশিতে বাধা, হেনস্থার অভিযোগ

শেষ আপডেট: 6 August 2020 12:31

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে ফের তল্লাশি করতে গেল পুলিশ। দলে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশকর্তা। পুলিশ দাবি করেছে, এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা জানতে পেরেছে অভিযুক্তের এক সঙ্গী এই বাড়িতেই থাকে। তার ভিত্তিতেই তারা মজদুর ভবন তল্লাশি করতে এসেছে। পুলিশ অবশ্য কোনও সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি। ভাটপাড়ার বিধায়ক পবন সিং অভিযোগ করেছেন, যখন তাঁর বাবা অর্জুন সিং বিজেপির সাংসদ নির্বাচিত হন এবং পরে তিনিও বিধায়ক নির্বাচিত হন তখন থেকেই তাঁদের এ ভাবে হেনস্থা করা হচ্ছে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “পুরোপুরি সাজানো। একটা চক্রান্ত চলছে। কাউকে ধরে নিয়ে আসছে আর বলছে যে সে বলেছে। এসে বলছে সার্চ করব। এটা সম্পূর্ণ বেআইনি। আমি বলেছি সার্চ ওয়ারেন্ট আনতে। কিন্তু ওরা তা নিয়ে আসবে না। এখানে জোর করে ঢুকে কিছু অস্ত্র রেখে দেবে। এ ভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে। ওরা এমন একটা সময় বেছে নিচ্ছে যখন আমি থাকছি না। আমি বুঝতে পারছি না এই মহামারীর সময়ে কোনও রকম কোভিড টেস্টের রিপোর্ট ছাড়া কী ভাবে আমাদের বাড়িতে লোকে ঢুকতে চাইছে। এখানে যত পুলিশকর্মী আছেন তাঁদের বেশিরভাগই করোনা আক্রান্ত। এঁদের কারও কি ৪৮ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষা হয়েছে? আদালত থেকে ওঁরা তল্লাশি করার পরোয়ানা নিয়ে এসেছেন কি?” তাঁর অভিযোগ, এলাকার লোকের সঙ্গে ঝামেলা করার জন্য ও ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আঘাত হানতেই পুলিশ এই চক্রান্ত করছে। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশির জন্য এসেছে পুলিশ। তৃণমূল অবশ্য প্রথম থেকেই বলে আসছে একটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত পাপ্পু সিংকে নোটিস ধরাতেই বারবার অর্জুন সিংয়ের বাড়িতে যাচ্ছে পুলিশ। তারা জানিয়েছে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং থাকেন মজদুর ভবনের তিন তলায়। পাপ্পুর ঠিকানা ওই এলাকারই একটি বাড়ি। সেখানে যখন পুলিশ রেড করেছিল তখন পাপ্পুর মা নাকি বলেছিলেন যে তিনি পাপ্পুকে চেনেন না। মজদুর ভবনে গেলে বলা হচ্ছে যে উনি এখানে থাকেন না। অথচ আগে একবার অর্জুন সিংয়ের বাড়ি থেকে পাপ্পুর নামে জারি করা নোটিস নেওয়া হয়েছিল। তৃণমূল দাবি করেছে, ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাঙ্কে ২৫ কোটি টাকা কেলেঙ্কারির জন্যই পুলিশ তল্লাশি করতে গিয়েছিল। ওই ঋণ অর্জুন সিং অনুমোদন করেছিলেন এবং তা পাপ্পুর অ্যাকাউন্টে গিয়েছিল।

```