Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ডোমজুড়ের রুদ্রপুরে কোয়ারেন্টাইন সেন্টার গড়তে বাধা, ত্রিপল খাটিয়ে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখী এখন নিত্যসঙ্গী। সরকারি কোনও কোয়ারেন্টাইন সেন্টার না মেলায় এই দুর্যোগের মধ্যে হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর গ্রামে কার্যত বনের মধ্যে ত্রিপল খাটিয়ে বাস করতে হচ্ছে মুম্বাই ও দিল্লি থেকে ফেরা দশ জন শ্রমিককে। বিভিন্ন স্ক

ডোমজুড়ের রুদ্রপুরে কোয়ারেন্টাইন সেন্টার গড়তে বাধা, ত্রিপল খাটিয়ে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের

শেষ আপডেট: 8 June 2020 04:25

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখী এখন নিত্যসঙ্গী। সরকারি কোনও কোয়ারেন্টাইন সেন্টার না মেলায় এই দুর্যোগের মধ্যে হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর গ্রামে কার্যত বনের মধ্যে ত্রিপল খাটিয়ে বাস করতে হচ্ছে মুম্বাই ও দিল্লি থেকে ফেরা দশ জন শ্রমিককে। বিভিন্ন স্কুল ও অন্য সরকারি ভবনে কোয়ারেন্টাইন সেন্টার খুলছে প্রশাসন। অন্য রাজ্য থেকে আসা শ্রমিকরা সেখানে চোদ্দো দিন থাকার পরে বাড়ি ফিরছেন। এর মধ্যে কারও করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। রুদ্রপুরেও কোয়ারেন্টাইন সেন্টার খুলতে গেলে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন ডোমজুড়ের বিডিও। প্রবল বিক্ষোভে তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। প্রশাসন সূত্রে জানা গেছে স্থানীয় রুদ্রপুর স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলার কথা থাকলেও এখনও পর্যন্ত এজন্য কোনও ঘর পায়নি প্রশাসন। গ্রামবাসীদের বাধার ফলেই তা সম্ভব হয়নি। তাই ঝড় বৃষ্টির মধ্যেই বাধ্য হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। তা জানতে পেরে বিডিও রাজা ভৌমিক আসেন এলাকায়। তখন বেশ কয়েক জন গ্রামবাসী এই শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর দাবি জানিয়ে পথ অবরোধ করেন। অন্যদিকে গ্রামের স্কুলে এঁদের রাখা যাবে না বলে দাবি করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। তবে এব্যাপারে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি বিডিও। দশ জন শ্রমিককে নিয়ে গ্রামবাসীরা দুই মেরুতে অবস্থান করছেন। প্রশাসন এখন কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ঘর কী ভাবে পাওয়া যায় তা নিয়ে চিন্তিত। এরই মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা।

```