Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিস করা হবে, সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: গত তিন চার দিনে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও বদল হয়নি। সংকটজনক অবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। মঙ্গলবার রাতে বেলভিউ ক্লিনিকের তরফে তরফে ডাক্তার

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিস করা হবে, সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড

শেষ আপডেট: 10 November 2020 17:21

দ্য ওয়াল ব্যুরো: গত তিন চার দিনে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও বদল হয়নি। সংকটজনক অবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। মঙ্গলবার রাতে বেলভিউ ক্লিনিকের তরফে তরফে ডাক্তার অরিন্দম কর অডিও বার্তায় যা যা জানালেন।
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির চিকিত্‍সা চলছে। একদিন অন্তর অন্তর তাঁর ডায়ালিসিস করানো হচ্ছে।
  • তাঁর যা বয়স এই অবস্থায় অন্য কোনও পদ্ধতি প্রয়োগ করলে তা প্রবীণ অভিনেতার জন্য ঝুঁকির হবে।
  • মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিস করা হবে।
  • সৌমিত্রবাবুর প্লেটলেটকে ঠিক জায়গায় আনতেই প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • এ ব্যাপারে তাঁর পরিবারের সদস্যদের অনুমতি নেওয়া হয়েছে।
  • সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা একই জায়গায় রয়েছে। নিউরোলজিস্টরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
  • তন্দ্রাচ্ছন্ন ভাব এখনও কাটেনি সৌমিত্রবাবুর। গ্লুকো কোমা মিটারে ৯-১০ এর মধ্যেই রয়েছে।
  • রাজ্য সরকারের তরফে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
এক মাস হয়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা নিয়ে ভর্তি হলেও একের পর এক রোগে আক্রান্ত হতে থাকেন তিনি। করোনা মুক্ত হওয়ার পর নিউমোনিয়া বাসা বাঁধে সৌমিত্রবাবুর শরীরে। স্নায়ুর সমস্যা ছিলই। তা তীব্র আকার নেয়। কিডনির অবস্থাও ভাল নয় তাঁর। সপ্তাহ দুয়েক আগে খুবই সংকটজনক হয়ে পড়েন অভিনেতা। যদিও তারপর কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয় তাঁর । এদিন ডাক্তার অরিন্দম কর বলেছেন, অভিনেতার পরিবারের লোকজন যে ভাবে ধৈর্য্য ধরে রয়েছেন এবং হাসপাতালকে সাহায্য করছেন তা অতুলনীয়।

```