কন্যাশ্রীর কত পরে বেটি বাঁচাও! বিজেপি-কে টুকলিবাজ বললেন মমতা
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাঁথির জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছিলেন, কেন্দ্রের সব প্রকল্পকে বাংলার সরকার তাদের প্রকল্প বলে চালাচ্ছে। বাংলায় এসে অমিত শাহ এমন একটা অভিযোগ করে দেবেন আর তৃণমূল চুপচাপ শুনবে তা তো আর হয়
শেষ আপডেট: 30 January 2019 11:40
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাঁথির জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছিলেন, কেন্দ্রের সব প্রকল্পকে বাংলার সরকার তাদের প্রকল্প বলে চালাচ্ছে। বাংলায় এসে অমিত শাহ এমন একটা অভিযোগ করে দেবেন আর তৃণমূল চুপচাপ শুনবে তা তো আর হয় না! ফলে যা হওয়ার তাই হলো। বিজেপি-কে ‘টুকলিবাজ’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বীরভূমের রামপুরহাটে সরকারি সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই মমতা বলেন, “কোথাকার কোন হরিদাস পাল এসে বলছে, ওদের প্রকল্প নাকি আমরা আমাদের নামে চালাচ্ছি। লজ্জা করে না! কন্যাশ্রী শুরু হয়েছে কবে? ২০১৩ সালে। আর ওদের বেটি বাঁচাও, বেটি পড়াও চালু হয়েছে কবে? ২০১৫ সালে। যত টুকলিবাজ। তোমরা আমাদের টুকলি করো । আমাদের টুকলি করার কোনও প্রয়োজন নেই।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওরা বেটি বাঁচাও, বেটি পড়াওতে সারা দেশে ১০০ কোটি টাকা খরচ করে। প্রতিটা মেয়ে তিন পয়সা করে পায়। আর এখানে আমরা মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করছি।”
কাঁথির সভা থেকে ধর্মীয় মেরুকরণের অস্ত্রেই শান দিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাংলার সরকার দুর্গাপুজো এবং সরস্বতী পুজোতে বাধা দিচ্ছে বলে তোপ দেগেছিলেন তিনি। তার জবাবেই মমতা এ দিন দর্শকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, “বলুন মা বোনেরা আমার, বাংলায় দুর্গাপুজো হয় কি হয় না? সরস্বতীপুজো হয় কি হয় না?” মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “ওরাই বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চায়। তাই ক্লাবগুলিকে আয়কর দফতর নোটিস দিচ্ছে। কলকাতার পুজো কমিটিগুলিকে ডেকে পাঠাচ্ছে।” এ দিন মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা এখানে পাহারাদারের মতো বসে আছে। দাঙ্গা করতে এলে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/2019/01/30-1-2019-distnews-rally-against-kanthi-incident/