Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, বাজ পড়ে বর্ধমান-পুরুলিয়ায় মৃত ৫

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকাল থেকেই অস্বস্তিসূচক ছিল অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছিল বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলোও তাই। সন্ধে নামতেই শুরু হলো তুমুল বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টাই ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়। কলকাতা সহ দক

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, বাজ পড়ে বর্ধমান-পুরুলিয়ায় মৃত ৫

শেষ আপডেট: 22 March 2019 18:32

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকাল থেকেই অস্বস্তিসূচক ছিল অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছিল বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলোও তাই। সন্ধে নামতেই শুরু হলো তুমুল বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টাই ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এই ঝড়-বৃষ্টির প্রভাবে অনেক ক্ষতি হয়েছে। বর্ধমান ও পুরুলিয়া জেলায় বাজ পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। হুগলির বেশ কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের বুদবুদের কাছে বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি শেডের তলায় দাঁড়িয়েছিলেন তাঁরা। সেখানেই বাজ পড়ে। এছাড়াও পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া পুরুলিয়াতেও বাজ পড়ে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কলকাতার বিভিন্ন অংশেও ভেঙে পড়েছে গাছ। বিবাদী বাগ এলাকায় মহাকরণের সামনে এবং পার্কস্ট্রিটে গাছ ভেঙে পড়েছে। সল্টলেকের বিভিন্ন এলাকাতেও ভেঙে পড়েছে গাছ। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সেইসব গাছ সরানোর কাজে চালাচ্ছেন। শুক্রবার হোলির দিনে বেশ কিছু অফিস ছুটি থাকায় রাস্তাঘাটে যানবাহনের চাপ ছিল কম। কিন্তু তা সত্ত্বেও অফিস টাইমের শেষে বৃষ্টি নামায় এবং কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে পড়ায় কলকাতার বেশ কিছু অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নাকাল হয়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। ঝড়ের তাণ্ডবে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে ভেঙে পড়েছে একটি সিগন্যাল পোস্ট। কালবৈশাখীর দাপটে রানাঘাট ও বনগাঁ শাখা ছাড়া, শিয়ালদহ মেন লাইনের বাকি অংশে ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা। একটা বড় সময়ের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। কোথাও ছিঁড়েছে ওভারহেড তার। কোথাও বা রেললাইনে পড়েছে গাছ। বজবজ লাইনেও ওভারহেডের তার ছিঁড়ে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বিভিন্ন স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। ব্যান্ডেল-কাটোয়া লাইনেও ব্যাহত হয়েছে পরিষেবা। মুষলধারে বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডবে আজ রাতের মধ্যেই এক ধাক্কায় পারদ খানিকটা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে ভ্যাপসা গুমোট গরমের থেকে সাময়িক ভাবে স্বস্তি পেতে পারেন কলকাতাবাসী।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-12-year-old-tiger-killed-eaten-by-another-at-kanha-tiger-reserve/

```