Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দক্ষিণেশ্বরে ছুরি নিয়ে হামলা, স্কাইওয়াকের উপর তুলকালাম কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে মহিলার উপর ছুরি নিয়ে হামলা প্রাক্তন স্বামীর। হামলার পর আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তিও। দু'জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কী ভাবে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য

দক্ষিণেশ্বরে ছুরি নিয়ে হামলা, স্কাইওয়াকের উপর তুলকালাম কাণ্ড

শেষ আপডেট: 20 January 2020 12:10

দ্য ওয়াল ব্যুরো: ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে মহিলার উপর ছুরি নিয়ে হামলা প্রাক্তন স্বামীর। হামলার পর আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তিও। দু'জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। কী ভাবে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতিহিংসার থেকেই মহিলাকে ছুরি দিয়ে আচমকাই কোপাতে শুরু করে তাঁর প্রাক্তন স্বামী। সোমবার বিকেলে আচমকাই স্কাইওয়াকের উপর এক মহিলার উপর চড়াও হন তাঁর প্রাক্তন স্বামী। ধারালো ছুরি হাতে মহিলাকে এলোপাথাড়ি ভাবে কোপাতে শুরু করে ওই ব্যক্তি। ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকেন আশেপাশে থাকা পুণ্যার্থীরা। রক্তাক্ত অবস্থায় স্কাইওয়াকের মধ্যেই লুটিয়ে পড়েন মহিলা। এরপর নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্তও। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই ওই ব্যক্তির সঙ্গে মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ইতিমধ্যেই স্থানীয়দের চিৎকারে চলে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দু'জনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কী কারণে ওই ব্যক্তি এমনভাবে মহিলাকে আক্রমণ করল তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, আহত দু'জনেই বারুইপুরের বাসিন্দা। মহিলার নাম শুভশ্রী মজুমদার এবং অভিযুক্ত ব্যক্তির নাম সমীর চৌধুরী। ঘটনার পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাদের ভর্তি করা হয়। শুভশ্রীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত সমীরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

```