Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

গোমূত্রে করোনামুক্তি ঘটে না, বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন বসিরহাটের বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: গোমূত্রে করোনাভাইরাস সেরে যায় বলে যে সব বিজেপি নেতা-কর্মী প্রচার করছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন বসিরহাটের বিজেপি নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছেন, “কেউ হয়তো বিশ্বাস করেন বলে এনিয়ে প্রচার করছেন কিন্তু এর কোনও বৈজ্ঞানিক ভি

গোমূত্রে করোনামুক্তি ঘটে না, বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন বসিরহাটের বিজেপি নেতা

শেষ আপডেট: 21 March 2020 13:29

দ্য ওয়াল ব্যুরো: গোমূত্রে করোনাভাইরাস সেরে যায় বলে যে সব বিজেপি নেতা-কর্মী প্রচার করছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন বসিরহাটের বিজেপি নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছেন, “কেউ হয়তো বিশ্বাস করেন বলে এনিয়ে প্রচার করছেন কিন্তু এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনও প্রমাণও নেই। তাই আমি বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছি সকলে যেন সরকারি নির্দেশিকা মেনে চলেন। অনেকে এই সুযোগে ব্যবসা করে নিচ্ছে। লোকে যাতে সেই সব অসৎ লোকের ফাঁদে পা না দেন সেজন্যই আমি প্রচার করছি।” বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বাণিজ্যিক শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ আজ শনিবার সকাল থেকে বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকায় প্রচার করেন। সঙ্গে গোময় ও গোমূত্র ছিল। তিনি স্কুলের ছাত্রছাত্রী, মহিলা-পুরুষ নির্বিশেষে প্রচার করেন। বিশেষ ভাবে সচেতন করেন প্রবীণদের কারণ তাঁদের মধ্যে সংস্কারাচ্ছন্ন হয়ে পড়ার প্রবণতা বেশি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে করোনাভাইরাস থেকে মুক্তির উপায় হিসাবে অনেক বিজেপি নেতা প্রকাশ্যে গোমূত্র পান করছেন। তা দেখে অনেকেই বিশ্বাস থেকে গোমূত্র পান করছেন। গোমূত্র পান করে অসুস্থ হয়ে এরাজ্যে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গোমূত্র পানের তীব্র বিরোধিতা করছেন রবীন্দ্রনাথ ঘোষ। একই সঙ্গে তিনি প্রচার করছেন করোনাভাইরাস কী ভাবে দূরে সরিয়ে রাখা যায়। বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব নিয়ে প্রচার করছেন। লোককে ডেকে বোঝাচ্ছেন। রাস্তায় লোকজনকে ডেকে এনিয়ে বোঝাচ্ছেন। তিনি বলছেন গোমূত্র পঞ্চগব্যের অন্যতম যা পুজোর কাজে লাগে। মূত্র তৈরি হয় রেচন প্রক্রিয়ার মাধ্যমে তাই এটি শরীরের গিয়ে বিষক্রিয়া করতে পারে। তাছাড়া গোমূত্র ও গোবরের যে ভাইরাস ধ্বংস করার ক্ষমতা রয়েছে এমন প্রমাণ কোথাও পাওয়া যায়নি। কেউ যদি ইতিমধ্যেই এসব পান করে থাকেন তাহলে তিনি যাতে চিকিৎসকের পরামর্শ নেন সেকথাও তিনি প্রচার করছেন। সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও তিনি দিচ্ছেন।

```