Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই করোনা মোকাবিলায় নার্সিংহোম-মাতৃসদনে ৫০টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা গঙ্গারামপুরে

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলির পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে বেসরকারি নার্সিংহোমগুলিতেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করতে শুরু করে দিল জেলা প্রশাসন। এদিন জেলার গঙ্গারামপুরে দুটি নার্সিংহোমে দশটি ক

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই করোনা মোকাবিলায় নার্সিংহোম-মাতৃসদনে ৫০টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা গঙ্গারামপুরে

শেষ আপডেট: 20 March 2020 09:41

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলির পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে বেসরকারি নার্সিংহোমগুলিতেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করতে শুরু করে দিল জেলা প্রশাসন। এদিন জেলার গঙ্গারামপুরে দুটি নার্সিংহোমে দশটি করে কুড়িটি এবং গঙ্গারামপুর পুরসভা পরিচালিত মাতৃসদনে তিরিশ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। সব মিলিয়ে মোট ৫০টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। জেলাশাসক নিখিল নির্মল ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জেলার গঙ্গারামপুরের বেসরকারি নার্সিংহোম ও মাতৃসদন পরিদর্শন করেন। গঙ্গারামপুরের পুনর্ভবা নার্সিংহোমে দশটি শয্যা এবং জীবনজ্যোতি নার্সিংহোমে দশটি শয্যা সংরক্ষণ করে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডের জন্য। পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার মাতৃসদনে তিরিশটি শয্যা আইসোলেশন ওয়ার্ডের জন্য আলাদা করে রাখা হয়েছে। জেলায় করোনাভাইরাস সন্দেহ করা হচ্ছে এমন রোগীর সংখ্যা বেড়ে গেলেও যাতে সমস্যা না হয় সেই জন্যই বেসরকারি নার্সিংহোমগুলিকে প্রস্তুত রাখতে পদক্ষেপ করতে শুরু তরে দিয়েছে প্রশাসন। জেলাশাসক নিখিল নির্মল এদিন বলেন, “সরকারি হাসপাতাল প্রস্তুত রয়েছে। যদি তারপরেও কোনও প্রয়োজন হয় সেজন্য আমরা প্রস্তুত থাকছি।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, “সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সব ব্যবস্থা রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের ক্ষমতা সীমিত তাই আমরা এখানে অতিরিক্ত ব্যবসথা করে রাখছি।” বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ড তৈরি করার কথা বলেন। তার পরেই এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় বেসরকারি নার্সিংহোমে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়।

```