Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অমিত শাহ-রাজু বিস্তের চিঠিতে ছড়াল বিভ্রান্তি, গোর্খাল্যান্ডকে কি স্বীকৃতি দিচ্ছে বিজেপি?

দ্য ওয়াল ব্যুরো: একজন দার্জিলিং-এর বিজেপি সাংসদ, অন্য জন বিজেপি-র সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দু’জনের চিঠিতেই ‘গোর্খাল্যান্ড’ শব্দের ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গত ১২ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছ

অমিত শাহ-রাজু বিস্তের চিঠিতে ছড়াল বিভ্রান্তি, গোর্খাল্যান্ডকে কি স্বীকৃতি দিচ্ছে বিজেপি?

শেষ আপডেট: 11 August 2019 13:24

দ্য ওয়াল ব্যুরো: একজন দার্জিলিং-এর বিজেপি সাংসদ, অন্য জন বিজেপি-র সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দু’জনের চিঠিতেই ‘গোর্খাল্যান্ড’ শব্দের ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গত ১২ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু সিং বিস্ত। তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের জন্য দিল্লি পুলিশের যে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, তাতে যেন জায়গা দেওয়া হয় 'গোর্খাল্যান্ড' ও লাদাখের যুবকদের। রাজু বিস্তের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে অমিত শাহ যে চিঠি লিখেছেন, তাতেও রয়েছে ‘গোর্খাল্যান্ড’ শব্দটি। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি গোর্খল্যান্ড শব্দটি ব্যবহার করে সেটাকে স্বীকৃতি দিতে চাইছেন? রাজ্য বিজেপি-র নেতারা রয়েছেন দুর্গাপুরে। সেখানে দলের চিন্তন শিবির চলছে। রাজু বিস্তও রয়েছেন সেখানে। কিন্তু এ ব্যাপারে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই একটা বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য ভাগ নিয়ে বিশেষত তৃণমূল ও বামেরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি এই ফর্মূলায় এ বার বাংলাকেও টুকরো করে দেবে বিজেপি? রাজু এবং শাহের চিঠিতে ‘গোর্খাল্যান্ড’ শব্দটি নিয়ে নতুন করে সেই বিতর্ক আরও দানা বেঁধেছে। পাহাড়ের তৃণমূল নেতা লালবাহাদুর রাই সংবাদমাধ্যমকে বলেছেন, “বিজেপি পাহাড়ে কোনও কাজ করেনি। ওরা চেষ্টা করছে এ সব কথা বলে নতুন করে পাহাড়কে অশান্ত করতে।” যদিও বঙ্গ বিজেপি সতর্ক। সূত্রের খবর চিন্তন শিবিরেও বাংলার নেতাদের কেন্দ্রীয় নেতারা স্পষ্ট করে বলেছেন, ৩৭০ ধারা নিয়ে প্রচার করতে গিয়ে যেন কোনও ভাবেই দার্জিলিং নিয়ে বাংলার মানুষের আবেগে ধাক্কা না লাগে। সরকারি ভাবে বিজেপি নেতারা জোড়া চিঠিতে ‘গোর্খাল্যান্ড’-এর উল্লেখ নিয়ে প্রতিক্রিয়া না দিলেও, অনেকেই ঘরোয়া আলোচনায় বলছেন, চিঠিতে গোর্খাল্যান্ডের উল্লেখ থাকা মানেই নতুন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে যাওয়া নয়। তাঁদের মতে, রাজ্য সরকারও তো জিটিএ করেছে। যার পুরো কথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কি রাজ্য সরকার গোর্খাল্যান্ডকে স্বীকৃতি দেয়? এই বিতর্ককে অহেতুক বলেই মনে করছে বঙ্গ বিজেপি-র অনেকে।

```